কলকাতা , ১৫ জানুয়ারি:- শতাব্দী রায়ের মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। শতাব্দীর দিল্লি যাত্রা নিয়ে কুনাল বলেন, ‘আমিও তাই শুনলাম। আমার সামনেই মুকুল দা ফোন করেছিলেন।’ তবে তাঁদের মধ্যে কি কথা হয়েছে তা জানেন না বলে দাবি কুনালের। তিনি বলেন, ‘শতাব্দী আমার পরিচিত। পুরনো বন্ধু। ওঁর সঙ্গে কিছুক্ষণ গল্প করে গেলাম। আমরা দুজনেই রাজনৈতিক লোক। তাই রাজনীতির কথা হবে এটাই স্বাভাবিক।’ তবে কুনাল বলেন,’শতাব্দী এখনও তৃণমূলেই আছেন।’
Related Articles
পিঠে লেখা অশ্লীল শব্দ ব্যাবহারকারী চন্দননগর কলেজের ছাত্র-ছাত্রীদের কলেজেও নিন্দার ঝর।
কলকাতা,৬ মার্চ:- গত বৃহস্পতিবার রবীন্দ্রভারতী ক্যাম্পাসে দোল উৎসবের কিছু ছবি অশ্লীল ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকাল থেকেই এই নিন্দনীয় বিষয়ে ব্যাপক হারে প্রতিক্রিয়া শুরু হয় সমাজের বিভিন্ন স্তর থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে।যদিও বিশ্ববিদ্যালয়ের তরফের দাবি করা হয় যে ওই তরুণ-তরুণীর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রবীন্দ্রভারতীর পড়ুয়া নন তারা বহিরাগত ছিলেন। এর […]
শুভেন্দু অধিকারীর ভোটার তালিকায় দু জায়গায় নাম থাকার অভিযোগ তুলে কমিশনকে চিঠি তৃণমূলের।
কলকাতা , ১৭ মার্চ:- দুই জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে বলে অভিযোগ তুলে তৃনমূল কংগ্রেস নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। ঐ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম বৈধভাবে তোলা হয়নি বলেও তৃনমূল কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা […]
বিধানসভায় সর্বদলীয় বৈঠকে গড়হাজির বিজেপি ও আইএসএফ।
কলকাতা, ২৪ জুলাই:- মহিলাদের ওপর অত্যাচারের ইস্যুতে সরগরম হতে চলেছে বিধানসভার চলতি অধিবেশন।মণিপুরের লাগাতার হিংসা, নারী নির্যাতন নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভার চলতি অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনছে। এদিকে মণিপুরের পাল্টা হিসাবে এরাজ্যে ভোট পরবর্তী হিংসা ও সাম্প্রতিক বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিজেপি অধিবেশনে সরব হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।বিধানসভার অধিবেশনের প্রথম […]







