হুগলি ,২৭ মে:- আমফান ঝড়ের তান্ডবের ছবি এখনো হুগলি জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়ানক আমফান ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।সেই ক্ষত এখনো দগদগে।এর মধ্যেই আবার বুধবার সন্ধ্যে হতেই শুরু হলো ব্যাপক ঝড়বৃষ্টি।হুগলি জেলার বিভিন্ন জায়গায় সন্ধের থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট।আমফান ঝড়ের আতঙ্ক কাটতে না কাটতেই আবার এই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হওয়ায় চিন্তার ভাঁজ হুগলিবাসীর কপালে।
Related Articles
সিলিন্ডার ফেটে রেলের ক্যান্টিনে আগুন, চাঞ্চল্য ব্যান্ডেলে।
সুদীপ দাস,৩ ডিসেম্বর:- রেলের ক্যান্টিনে সিলিন্ডার থেকে আগুন। চাঞ্চল্য ব্যান্ডেলে। ব্যান্ডেল স্টেশনের সামনে রেলওয়ে স্টাফ ক্যান্টিনের রান্না ঘরে আজ দুপুরে হঠাৎ করেই আগুন লাগে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। সেসময় রান্না ঘরে উপস্থিত কর্মীরা প্রাণ বাঁচাতে ছুটে পালায়। খবর পেয়ে ঘাটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশকিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা। […]
পাহাড় জয় মোহনবাগানের।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ জানুয়ারি:- ডার্বির পর পাহাড়েও প্রতিপক্ষকে উড়িয়ে দিল কিবু ভিকুনার দল ৷ বৃহস্পতিবার ইম্ফলে নেরোকা এফসি-কে ৩-০ গোলে হারাল মোহনবাগান। এর ফলে লিগ শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি অবস্থান আরও মজবুত করল গঙ্গাপাড়ের ক্লাব ৷ বাগানের হয়ে গোল তিনটি করেন নাওরেম, দিওয়ারা ও তুরসুনভ। সবুজ মেরুনের নয়া বিদেশি প্রথম দিকে গোল না-পেলেও ডার্বি থেকে […]
রাজ্যে আক্রান্ত আরও ১, মোট ২৭
কলকাতা,৩১ মার্চ:- এবার রাজ্যে আরও ১ করোনাভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গেলো। আক্রান্ত বেলঘরিয়ার রথতলার বাসিন্দা। আক্রান্তের বয়স ৫৭ বছর। তিনি ভিনদেশ বা ভিনরাজ্যে যাননি। জানা গিয়েছে, রথতলা এলাকাতেই একটি এগরোল, চাউমিনের দোকান চালান প্রৌঢ়। আক্রান্ত রথতলারই একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। তাঁর কিডনির সমস্যা থাকায় রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার বিভিন্ন উপসর্গ দেখে সোমবার […]









