কলকাতা , ৭ জানুয়ারি:- বাংলায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বললেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বিজেপি ৬৬% আসন হারিয়েছে বলে তিনি তথ্য তুলে ধরে জানান। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, তামিলনাড়ু কেরালা, পাঞ্জাব, তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ, দিল্লি, সিকিম, ছত্তিসগড়, ওড়িশা, ঝাড়খন্ড, রাজস্থান ও মহারাষ্ট্রে বিজেপির অবস্থা খারাপ। যে চারটি রাজ্যের বিজেপি জোট সরকার রয়েছে সে গুলিতেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। নটি রাজ্যে বিধানসভায় দশটিরও কম করে আসন রয়েছে বিজেপির। তৃতীয় বারের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি তৃণমূলের। চন্দ্রিমা জানান, লোকসভা ভোটের ফোনের নিরিখে বিচার করল ২০১৪ সালের তুলনায় ২০১৯ এ তৃণমূলের ভোট শতাংশের হার বেড়েছে। চন্দ্রিমা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি ব্যাপকভাবে সফল হয়েছে। এখনো পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ১.৮২ কোটি মানুষ। মানুষের আস্থা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে এই তথ্য তার প্রমাণ।
Related Articles
শেওড়াফুলি হাটকে স্থানান্তরিত না করার প্রতিবাদে বিক্ষোভ ব্যাবসায়ীদের।
হুগলী , ১৯ এপ্রিল:- শেওড়াফুলি স্টেশন সংলগ্ন পুরানো বাজার স্থানান্তরিত না করার প্রতিবাদে শেওড়াফুলি কৃষক বাজারের ব্যবসায়ীরা নিয়ন্ত্রিত বাজার চত্তর থেকে মিছিল করে এসে বৈদ্যবাটী চৌমাথায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ৩০ মিনিট ধরে চলে জিটি রোড় অবরোধ চলে। প্রসাশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ব্যবসায়ীরা। পরে প্রসাশনের আশ্বাসে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। তাদের […]
কর্মসংস্থানের ঘোষণা মন্ত্রীর, হাওড়ায় সিনার্জি সম্মেলন থেকে।
হাওড়া, ২৪ মার্চ:- হাওড়া জেলার আসন্ন শিল্প পার্কগুলিতে আগামী দিনে প্রচুর টাকার বিনিয়োগ আসবে এবং সেই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি সম্মেলনে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, ‘আগামী দু’তিন বছরে […]
খোদ ব্লাড ব্যাঙ্ক থেকে রুগীর পরিবারের হাতে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ রক্ত।
সুদীপ দাস,৯ অক্টোবর:- খোদ ব্লাড ব্যাঙ্ক থেকে রুগীর পরিবারের হাতে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ রক্ত। রুগীকে সেই রক্ত দিতে গিয়েই বিষয়টি নজরে আসে কর্তব্যরত নার্সের। নার্সের কাছ থেকে জেনেই রক্তের প্যাকেট হাতে রগীর পরিবার হাসপাতাল সুপারের দ্বারস্থ। সুপারের হস্তক্ষেপে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি নতুন রক্ত দেওয়ার ব্যাবস্থা করা হল রুগীকে। শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা […]








