কলকাতা , ৭ জানুয়ারি:- রাজ্যের সিনেমা হল গুুলিকে লকডাউনের আগের মতো পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকেরা রাজ্য সরকারকে চিঠি লিখেছে। আনলক পর্বে গত বছর অক্টোবর মাসে সিনেমা হল খুললেও সরকারি নির্দেশিকা অনুযায়ী সেখানে আসন সংখ্যার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে লেখা এক চিঠিতে হল মালিকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্সের তরফে দাবি করা হয়েছে, সিনেমা হল থেকে কোভিড সংক্রমণ ছড়ানোর কোন নজির নেই। তা স্বত্বেও হল গুলিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলার কারণে নতুন সিনেমা মুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রযোজকদের অনিহা দেখা যাচ্ছে। ইম্পার সভানেত্রী পিয়া সেনগুপ্ত ওই চিঠিতে জানিয়েছেন সরকারি নির্দেশিকার কারণে বিশেষ করে সিঙ্গল প্লেক্স হলের মালিকেরা ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিনেমা হল গুলি লকডাউনের পূর্বাবস্থায় ফিরে এলে নতুন সিনেমা মুক্তি পাওয়ার পথ সুগম হবে এবং সিনেমাহল গুলি রক্ষা পাবে।
Related Articles
সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু।
বাঁকুড়া, ৬ মার্চ:- বাঁকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী হচ্ছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা ময়দানে নেমে পড়েছেন। শুক্রবার রাতেই সময় নষ্ট না করে বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকায় সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু করলেন তারা। জুনবেদিয়া অঞ্চল তৃণমূল […]
দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের বর্ণময় পদযাত্রা।
কলকাতা, ২২ ডিসেম্বর:- ইউনেস্কো বাংলার দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের তরফে আজ কলকাতায় বর্ণময় পদযাত্রার আয়োজন করা হয়। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় ওই পদযাত্রা। ঢাক-ঢোল বাজিয়ে হাতে পোস্টার, বেলুন নিয়ে পদযাত্রায় সামিল হন পুজো উদ্যোক্তারা। পদযাত্রায় উপস্থিত ছিলেন দেবাশিষ কুমার, চন্দ্রীমা ভট্টাচার্য প্রমুখ। গত ১৫ […]
শ্রীরামপুরে জলমগ্ন এলাকাগুলি খতিয়ে দেখলেন পৌর প্রশাসক।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- প্রবল বর্ষণ কে উপেক্ষা করে শ্রীরামপুরের নবনিযুক্ত পৌর প্রশাসক গৌরমোহন দে ২৭ নম্বর ওয়ার্ডের রেল লাইনের ধার বরাবর যে সমস্ত বাড়িগুলি আছে যেখানে গরীব মানুষরা বসবাস করেন তাদের অবস্থা সরেজমিনে দেখতে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং আরবান প্লানার কে সঙ্গে নিয়ে তিনি এলাকাগুলো ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের গৌর বাবু জানান এই সমস্ত এলাকায় […]






