শিলিগুড়ি, ২৮ ডিসেম্বর:- সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি আনারসের গদি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অল্পের জন্য রক্ষা পেল আনারস মার্কেট। জানা গিয়েছে যে এদিন আচমকাই স্থানীয়রা ওই দুটি আনারসের গদি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলকে। এবং স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই দুটি গদিতে থাকা জরুরি কাজপত্র পুড়ে যায়। কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে দমকলেরকর্মীরা।
Related Articles
দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন মুখ্যমন্ত্রীর।
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মে:- দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বারুইপুরের প্রচার সভা থেকে বেরিয়ে হেলিকপ্টারে তিনি ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি আকাশপথে পরিদর্শন করেন। রিমাল দক্ষিণ ২৪ পরগনার অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে। সাগর, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় ঝড়ে ভালো প্রভাব পড়েছে। নষ্ট হয়েছে জমির ফসল। ভেঙে পড়েছে […]
রাস্তায় জমা জলে বিদ্যুতের তার। তড়িদাহত হয়ে দুই যুবকের মৃত্যু হাওড়ায়।
হাওড়া , ২০ আগস্ট:- লকডাউনের দিন রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বি গার্ডেন থানা এলাকার একটি সরকারি আবাসনের সামনের রাস্তায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুমন শর্মা এবং শ্রীকান্ত দাস। সুমন বি গার্ডেন থানা এলাকার লক্ষ্মীনারায়ণতলা এবং শ্রীকান্ত শ্যামময়ী রোডের বাসিন্দা। সুমন পেশায় […]
শাসকদল এখন করোনা ভাইরাসের কথা ভাবছে না তাদের এখন একটাই আতঙ্ক পুরসভা নির্বাচন – মুকুল রায়।
নদীয়া,১৫ মার্চ :- রবিবার নদিয়ার ফুলিয়ার একটি লজে আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে বিজেপি পার্টির পক্ষ্য থেকে এক বিশেষ সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি নেতা মুকুল রায়, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও অন্যন্য নেতৃত্ব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ জগন্নাথ সরকার বলেন রাজ্যের শাসক দল এখন করোনা ভাইরাসের কথা ভাবছে না তাদের এখন […]




