কলকাতা , ২২ ডিসেম্বর:- রাজ্য পুলিশে ১০ হাজার ৩৭০ টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে বলেন, রাজ্য পুলিশের কনস্টেবল পদে ৯২৮২, সাব ইন্সপেক্টর পদে ১ হাজার ৮৮ টি পদের অনুমোদন দেওয়া হলো। এছাড়াও নতুন করে ১১ টি পুলিশ মহকুমা এবং তিন টি পুলিশ সার্কেল তৈরীর সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। পুলিশ মহকুমাগুলি হল ডালখোলা, ইটাহার, ফারাক্কা, হাবড়া,দেগঙ্গা, বাগদা, বাদুরিয়া,হাসনাবাদ, গোপী বল্লভপুর, বেলপাহাড়ী এবং সাগর। তিনটি পুলিশ সার্কেল হলো সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমা, নামখানা ও সাগর। প্রশাসনিক কাজে সুবিধার জন্য জলপাইগুড়ি জেলার ধূপগুরী ব্লককে ভেঙে দুটি ব্লক তৈরী করা হলো। একটি ব্যানার হাট ব্লক। অন্যটি ধূপগুরী ব্লক। এদিনের মন্ত্রীসভার বৈঠকে সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
Related Articles
লকডাউনের মাঝেই ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ।
পূর্ব বর্ধমান ,১৬ এপ্রিল:- লকডাউনের মাঝেই ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল শতাধিক মানুষ। পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লক রায়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কপিবাগান এলাকার শ্রমজীবী মানুষরা প্রাক্তন সদস্য সমীর মুখার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল। সূত্রের খবর গত লোকসভা নির্বাচনের সময় কপি বাগান এলাকার ৫ এবং ৬ নম্বর পার্টের দুটি বুথের সামনের […]
শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জানুয়ারি:- ২০২১ খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের […]
করোনা আবহে লক্ষ্মীরতনের নেতৃত্বে মাস্ক পরে ফিজিক্যাল ট্রেনিং শুরু।
স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- আনলক 1.0 চলছে। বেশ কিছু পরিষেবায় ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে এখনও কোনও নির্দিষ্ট নিয়মাবলী চালু হয়নি। তবে আনলক 1.0 শুরুতেই খেলাধুলো শুরু হয়ে গেল লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে। হাওড়ায় নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। পুরোটাই স্বাস্থ্যবিধি মেনে। ক্যাম্পের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে শুরু হল বুধবার থেকে অনুশীলন। […]






