কলকাতা , ২২ ডিসেম্বর:- শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৩১ শে জানুয়ারি রাজ্যে আর ও এক দফায় টেট পরীক্ষা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন অফলাইনেই এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক স্তরে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে বলে তিনি জানিয়েছেন। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এই তথ্যের পাশাপাশি তিনি বলেন প্রাথমিক স্তরে নিজেদের জেলায় পোস্টিং চেয়ে এখনো পর্যন্ত যে দশ হাজার ১৬৩ জন শিক্ষক আবেদন করেছেন তার মধ্যে ৬ হাজার ৪৬৬ জনকে তাদের জেলায় নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক স্তরে পাঁচ হাজার ৫০২ জনের মধ্যে তিন হাজার ৮৫২ জনকে নিজের জেলায় এবং ৪ হাজার ৫৯৪ জনের মধ্যে চার ৪৯০ জনকে আপোষ বদলি করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
কর্তব্যে অবিচল। ট্রাফিক পুলিশের এএসআই এর তৎপরতায় নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল ছাত্রী।
হাওড়া,১৪ মার্চ :- পরীক্ষা দিতে এসে বাড়িতে অ্যাডমিট ফেলে চলে এসেছিলেন উচ্চমাধ্যমিকের ছাত্রী এক পরীক্ষার্থী। যখন ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রে চলে আসেন তখন তার হাতে সময় ছিল মাত্র দশ মিনিট। সেই সময় কি করে উঠবে ভেবে না পেয়ে ওই ছাত্রী স্কুলের সামনে কান্নাকাটি জুড়ে দেন। খবর আসে গোলাবাড়ি ট্রাফিকের কাছে। রাস্তাতেই তখন ডিউটি দিচ্ছিলেন ট্রাফিকের […]
অশোকনগরে তেল উত্তোলনের জন্য ওএনজিসি রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৪ জানুয়ারি:- উত্তর ২৪ পরগনার অশোকনগরে অপরিশোধিত তেল উত্তোলন এবং সংশ্লিষ্ট কাজকর্মের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে চিঠি দেওয়ার প্রেক্ষিতে ও এনজিসি সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য যে চল্লিশ একর জমি চেয়েছে রাজ্য সরকার তা বিনামূল্যে […]
মামলাকে ধামাচাপা দিতেই তড়িঘড়ি উলুবেড়িয়া আদালতে সিট চার্জশিট জমা করেছে, বিস্ফোরক আনিসের বাবা সালেম খান।
হওড়া, ১১ জুলাই:- খুন হননি আমতার ছাত্র নেতা আনিস খান। উপর থেকে নিচে পড়েই ছাত্র নেতার মৃত্যু হয়েছে। সোমবার চার্জশিটে এমনই দাবি করেছে সিট। ওই চার্জশিট এদিনই উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়েছে। আনিশ কান্ডে আমতা থানার তৎকালীন ওসি সহ এক এএসআই, এক হোমগার্ড, দুই সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৫ জনের বিরুদ্ধে উলুবেড়িয়া মহকুমা আদালতে এদিন […]




