কোচবিহার , ২১ ডিসেম্বর:- প্রায় ৪৫ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। কোচবিহারের বড় দেবীবাড়ি এলাকায় সেচ দফতরের সামনে ওই অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু ১৪ ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরেও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সহ কোন আধিকারিকরাই কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এই টাকার জন্য নানা ভাবে আবেদন নিবেদন করার পরেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হন ঠিকাদাররা। তাঁদের আরও দাবি, এই বকেয়া না মিটলে বর্ষার আগে বন্যা ও ভাঙন রোধে জেলা জুড়ে যে কাজ করতে হয়, সেটাও করা সম্ভব হবে না। ফলে আগামী বর্ষায় বন্যা ও ভাঙন সমস্যা মারাত্মক ভাবে দেখা দেবে। সেচ দফতরের কোচবিহারে নির্বাহী বাস্তুকার বলেন, “ ঠিকাদারদের একটি বকেয়া রয়েছে। সেই কারনে তাঁদের আন্দোলন চলছে। তাঁদের এই আন্দোলনের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
পরিবহন দপ্তরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- পরিবহন দফতরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার এতদিন পরিবহন দফতরের দায়িত্ব সামলেছেন। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব ছিল। রাজ্যপালের সচিব পদ থেকে অব্যাহতি পাওয়ার পর নন্দিনী চক্রবর্তী কে রাজ্য সরকার পর্যটন দপ্তরের প্রধান সচিব পদে ফিরিয়ে আনে। এই দপ্তরে সচিব পদে ছিলেন সৌমিত্র মোহন। আজ কর্মী বর্গ ও […]
রেশন ব্যবস্থাকে আরও সহজ করতে ই-রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার
কলকাতা , ১৪ জানুয়ারি:- রেশন ব্যবস্থাকে আরও সরলীকরন করতে রাজ্য সরকার এই বার ই-রেশন কার্ড চালু করতে চলেছে। আজ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আধুনিক ব্যবস্থায় গ্রাহকদের হাতে কোন কার্ড না থাকলেও শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটি বললে তারা সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে […]
মহৎ উদ্যোগ বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের , ৬০ শতাংশ ভর্তুকি দিয়ে কোভিড টেস্টের ব্যবস্থা।
হাওড়া , ১২ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে মানুষের সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী ১ জুন থেকে ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার কথা আগেই ঘোষণা করেছিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠ কর্তৃপক্ষ। এবার নামমাত্র খরচে গরীব মানুষের জন্য কোভিড ( আরটি-পিসিআর ) টেস্টের ব্যবস্থা করলেন বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৭ মে […]







