হুগলি ,১৯ ডিসেম্বর:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর অপমান ও আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে বাড়ির কলপারে গায়ে জ্যারিকেনের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধ্যার বাসিন্ধ্যা ওই কিশোরী। ঘটনায় অভিযুক্ত সুমন সাঁতরা গ্রেপ্তার হয়েছে। সুমনের বাবা বরুন সাঁতরা স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। কেউ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য সালিশি সভাও তৃণমূল বসিয়েছিলো বলে বিজেপির অভিযোগ। তবে ঘটনার পর থেকেই নির্যাতিতা ওই কিশোরী অপমানে ও অবসাদে ভুগছিলো। সে জন্যই হয়তো সে আত্মহত্যার চেষ্টা করে।
Related Articles
সাগরদিঘীতে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মুর্শিদাবাদের সাগরদিঘীতে একটি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র গড়তে বাইশ কোটি টাকা খরচ হবে। এর থেকে এক লক্ষ সংযোগ দেওয়া হবে বলে তিনি […]
ইলেকট্রনিক দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
বাঁকুড়া,৪ ফেব্রুয়ারি:- বাঁকুড়া শহরের লালবাজার সেকেন্ড ফিডা রোড রাতের অন্ধকারে একটি ইলেকট্রনিক এর দোকান থেকে বেশ কিছু মোবাইল ও ক্যাশ বাক্স থেকে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার সেকেন্ড ফিডা রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় , ইলেকট্রনিক্স দোকানে রাতের অন্ধকারে ফলস সিলিং ভেঙে চোরের […]
রক্তদান ও সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রিষড়া রবীন্দ্র সংঘে।
হুগলি, ৬ মে:- সম্প্রতি রিষড়া রবীন্দ্র সংঘ ক্লাব প্রাঙ্গনে হয়ে গেল সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতা। বিভিন্ন জায়গা থেকে মোট ২৯২ জন প্রতিযোগী ছটি গ্রুপে এই প্রতিযোগিতা অংশ নিয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এই উপলক্ষে এখানে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। বেশ […]









