কলকাতা , ১৮ ডিসেম্বর:- দলত্যাগী নেতাদের নিয়ে না ভেবে সরকারের উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। কালীঘাটে দলীয় শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। দল ছেড়ে যাওযা নেতাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন,যারা যাচ্ছেন তাঁরা দলের বোঝা৷ তাতে দলের কিছু যায় আসে না৷ এরা বেরিয়ে যাওয়ার ফলে আ্খেরে তৃণমূল কংগ্রেসের উপকার হবে৷ যত সময় এগোচ্ছে তত ভাঙন হচ্ছে আরও তীব্র ৷ ক্রমাগত রক্তক্ষরণ বাড়ছে শাসকদলের৷ কিন্তু তাতে বিন্দুমাত্র চিন্তিত নয় তৃণমূল আরও একবার কড়া বার্তা দিলেন দলনেত্রী৷ আগামিকাল মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের সামনে সভামঞ্চে বিজেপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে রয়েছেন শুভেন্দু অনুগামী তৃণমূল ত্যাগী একঝাঁক তৃণমূল বিধায়ক, নেতা, সাংসদ৷ তার ১২ ঘণ্টা আগে কালীঘাটের এই বৈঠকে নজর ছিল গোটা রাজ্যের ৷
Related Articles
জীবাণুনাশক স্প্রে ‘না’, চালক, কন্ডাক্টরদের নেই মাস্ক, স্যানিটাইজার, যাত্রী কমেছে বেসরকারি বাস
হাওড়া ,১৯ মার্চ :- এক-এক টিপে চল্লিশ কিমি গাড়ি চালাচ্ছেন। চালক, কন্ডাক্টরদের মুখে নেই মাস্ক, স্যানিটাইজার। জীবন ঝুঁকি নিয়ে চালিয়েও যাত্রী মিলেছে মেরেকেটে ৩০জন। এমনটা চলতে থাকলে বাস চালানো বন্ধ করে দিতে হবে! বৃহস্পতিবার দুপুরে এমনি অভিজ্ঞতার কথা হাওড়া বাসস্ট্যান্ডে শোনালেন বাস চালক অভিমন্যু দাস, অশোক দাস। করোনা আতঙ্ক মানুষের মনে আটকে গিয়েছে। দাসনগর, […]
আমাদের পাড়া আমাদের সমাধান বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে
হুগলি, ৬ আগস্ট:- গত শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। বুধবার সকালে হুগলির বৈদ্যবাটি পুর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের শেওড়াফুলি ক্লাবে অনুষ্ঠিত ক্যাম্পে প্রচুর মানুষ এসে তাদের এলাকার বিভিন্ন সমাধানের কথা নথিভুক্ত করেছেন। মূলত রাস্তাঘাট, ইলেকট্রিক সিটি ,এলাকার অন্যান্য সমস্যা নিয়ে ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের কাছে তাদের সমস্যার […]
এবার চার্চিলে শিল্টন ! তবে মন পড়ে আছে বাগানেই।
স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই:- ১৪ বছর পর জার্সি বদল করলেন শিল্টন পাল। মোহনবাগান ছেড়ে এক বছরের চুক্তিতে গোয়ার চার্চিল ব্রাদার্সে যোগ দিলেন আই লিগ জয়ী গোলকিপার। মোহনবাগান থেকে কেরিয়ার শুরু করেছিলেন। চার্চিল ব্রাদার্সের সঙ্গে নতুন চুক্তিতে সই করার পর জি ২৪ ঘন্টা ডিজিটালকে শিল্টন জানাচ্ছেন, “মোহনবাগানেই কেরিয়ার শেষ করার ইচ্ছা ছিল। কখনও ভাবিনি যে সবুজ […]




