কলকাতা , ১৮ ডিসেম্বর:- সাংবিধানিক সংস্থান ও বিধানসভার নিয়ম বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা সম্ভব নয় বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিধানসভায় এসে শুভেন্দু যে ইস্তফাপত্র দিয়েছেন, তাতে কোনো তারিখ ছিল না। কিন্তু ইমেলে পাঠানো চিঠিতে ছিল। কোনটা আসল, সেটা তাঁকে আগে বুঝতে হবে। সোমবার শুভেন্দু অধিকারীকে অধ্যক্ষ বিধানসভায় ডেকেছেন। সবদিক থেকে সন্তুষ্ট হবার পর সিদ্ধান্ত নেবেন তিনি। তবে, যতদিন তাঁর পদত্যাগ পত্র গৃহীত না হচ্ছে, ততদিন শুভেন্দু বিধানসভার নির্বাচিত সদস্য থাকছেন বলে বিমানবাবু জানান।
Related Articles
সামনের বছর টানা ১৬ দিন পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা
কলকাতা , ৫ নভেম্বর:- করোনা আবহে এবার বেশ কিছু বাড়তি ছুটির সুযোগ পেযেছেন রাজ্য সরকারি কর্মচারিরা। সামনের বছর তাদের ছুটির ভাঁড়ারে টান পড়ছে না। বরং আগামী বছর টানা ১৬ দিন পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে মোট সরকারি ছুটি চার দিন কমেছে। দোলযাত্রা,মহাবীর জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং স্বাধীনতা দিবস রবিবার পড়ে যাওয়ায় ছুটি […]
চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুতে উত্তেজনা খানাকুল গ্রামীণ হাসপাতালে।
আরামবাগ , ২৭ মে:- চিকিৎসার গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল খানাকুল গ্রামীণ হাসপাতালে। জানা গেছে রোফিয়া বেগম নামে এক রোগীকে সকালবেলা তার পরিবারের লোকেরা খানাকুল হসপিটালে ভর্তি করে পৌনে আটটা নাগাদ তিনি মারা যান। মৃতার পরিবারের অভিযোগ, ডাক্তারবাবুরা চিকিৎসা না করে নার্সদের দিয়ে চিকিৎসা করানোর ফলেই এই মৃত্যু ঘটেছে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে […]
আলুর কালোবাজারিতে বাধা এলাকাবাসীর , ঘটনাস্থলে পুলিশ।
হুগলি,২৩ মার্চ:- সকাল থেকেই বাজারে পর্যাপ্ত পরিমানে সাপ্লাই নেই আলু, বেলা গড়াতেই বাজার থেকে ভ্যানে করে সাপ্লাই করা আলু আটকালো স্থানীয়রা। শ্রীরামপুর পাঁচুবাবু বাজারের ঘটনা।শ্রীরামপুরের এই বাজারে সকাল থেকেই চলছিল সব্জির সাথে আলু কেনার ভিড়। খুচরো ব্যবসায়ীরা জানান বাজারেরই এক পাইকারি ব্যাবসায়ীকে অর্ডার দিয়েও চাহিদা অনুযায়ী আলুর যোগান দেয়নি সে।এমনকি স্থানীয় একটি স্কুলের জন্য […]






