হুগলি , ১৮ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম মিষ্টি মহল মোড়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার নবগ্রাম মিষ্টি মহল মোড়ে একটি পরিত্যক্ত জলাশয়ে শুকনো আবর্জনায় হটাৎ আগুন লেগে যায়। এরপরেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা। আশেপাশে বহু বাড়ি ও দোকান থাকায় আতঙ্কিত মানুষ দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related Articles
৭৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা ঘোষ।
ঝাড়গ্রাম, ১২ ডিসেম্বর:- দীর্ঘ আড়াই বছরের টালবাহানার পর কলেজের সাড়ে ৭৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুতপা ঘোষ। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার পুলিশ ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর থেকে সুতপা ঘোষকে গ্রেফতার করেন। পুলিশ ধৃত অধ্যাপিকার বিরুদ্ধে প্রতারণা ও সরকারি অর্থ তছরূপে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এদিন […]
সাস্থ্যসাথীতে ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য।
কলকাতা , ৯ জানুয়ারি:- সাস্থ্যসাথী তে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে। তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক করার […]
বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনান্য শিশুদের মতোই সবদিক থেকে পারদর্শী হচ্ছে।
হুগলি , ৩ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আওতায় আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনান্য শিশুদের মতোই সবদিক থেকে পারদর্শী হচ্ছে। তাদের স্কুলশিক্ষা থেকে খেলাধুলায় পারদর্শী তৈরি করতে বিশেষ অবদান রয়েছে স্পেশাল instructor এর ভূমিকা। সিঙ্গুর ব্লকের তিনটি সার্কেলে প্রাথমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের আওতায় 500 জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা […]






