হুগলি , ১৮ ডিসেম্বর:- এবার তৃনমূল ছাড়লেন চন্ডিতলা ১নং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আলমগীর মোল্লা। দলে মর্যাদা না পাওয়াতেই তার এই সিদ্ধান্ত বলে জানান আমলগীর। আজই শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে তার কর্মাধ্যক্ষের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।শুভেন্দু অধিকারীর অনুগামী তৃনমূলের এই প্রাক্তন নেতা জানান শুভেন্দু যে পথে যাবে তিনিও সেই পথে যাবেন। শুভেন্দু বিজেপি হলে তিনিও বিজেপি।গতকালই দল তৃনমূল ছেড়েছেন ডানকুনি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিষ মুখার্জী সহ তিন প্রাক্তন কাউন্সিলর।
Related Articles
ভোট দিলেন অধীর চৌধুরী।
বহরমপুর , ২৯ এপ্রিল:- ভোট দিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ বহরমপুরের কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন। ভোট দিয়ে অধীর বাবু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তোষ প্রকাশ করেন। Post Views: 379
বেসরকারি স্কুলগুলিতে ফ্রি নিয়ন্ত্রণে তৈরি হলো রেগুলেটরি কমিশন।
কলকাতা, ৭ আগস্ট:- রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ফি নিয়ন্ত্রণের জন্য তৈরি হলোওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই কমিশন অনুমোদিত হল। এবার এটি বিল আকারে বিধানসভায় পেশ হবে। বিধানসভায় পাস হয়ে গেলে এটি রাজ্যপাল এর কাছে অনুমোদনের জন্য যাবে তিনি স্বাক্ষর করলে এই কমিশন আইন হিসেবে চিহ্নিত হবে। ঠিক হয়েছে কমিশনের মাথায় থাকবে […]
১৭০ বছরে এই প্রথম। হাওড়ায় বালির ঐতিহ্যবাহী গোস্বামীবাড়ির রথের চাকা এবার গড়াল না।
হাওড়া , ২৪ জুন:- করোনা পরিস্থিতিতে প্রভাব পড়ল রথযাত্রাতেও। হাওড়ায় বালির ঐতিহ্যবাহী গোস্বামীবাড়ির রথের চাকা এবার গড়াল না।কোভিড-১৯ এর জেরে ১৭০ বছরের প্রাচীন গোস্বামী বাড়িতে এবার শুধুই হল রথের পুজো। মঙ্গলবার রথের সকালে বাড়ির সামনে বের করে করা হয় সাবেক রথের কাঠামো। তাতে ফুল মালা দিয়ে সাজানো হয়। রথের উপর অধিষ্ঠিত পারিবারিক নারয়ণের পুজোও হয় […]







