হাওড়া , ১১ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে, পি নাড্ডার কনভয়ের উপর হামলার প্রতিবাদে হাওড়ায় সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে গতকাল জেলাশাসকের অফিসের সামনে যে বিক্ষোভ হয় সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় বিজেপি মহিলা মোর্চার তিন কর্মী আহত হন। এদের ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। শুক্রবার হাওড়া জেলা হাসপাতালে আহতদের দেখতে আসেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “মার কা বদলা তো মারই হবে। আজ যদি কেউ এসে আমাদের মহিলা পার্টি কর্মীদের, পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করে, তাহলে তো তার বদলা মারই হবে। আমাদের পার্টির কার্যকর্তারা খুন হয়েছেন। মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তার বদলা তো আমরা নেবই। আমরা বলে দিয়েছি। হাতে আর চার পাঁচ মাস বাকি আছে।”
Related Articles
আনিসের রহস্যমৃত্যুর নিরপেক্ষ তদন্তে বদ্ধপরিকর সরকার – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- আনিস খান রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্তে বদ্ধ পরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পুনরায় জানিয়েছেন ওই ঘটনায় যুক্ত দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না। দুই জন পুলিশ কর্মীকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।আনিস খান রহস্য মৃত্যু কাণ্ডে মঙ্গলবার তিন জন পুলিশ কর্মীকে সাসপেন্ড […]
স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতিতে এনসিসি ক্যাডেটরা স্বেচ্ছায় রক্তদান করলেন।
কলকাতা, ২৫ আগস্ট:- দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের রক্ত দিয়ে যে বীর শহীদরা দেশের মানুষ জন্য নিজের প্রাণের বলি দিয়েছিলেন তাদের স্মৃতিতে এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডাইরেকটোরেট তরফে কলকাতার এনসিসি ক্লাব হাউস একটি মহৎ প্রচেষ্টা চালানো হয়। এই দিনে দেশেও বাংলাতে মহামারি করোনা কালে রক্তের সংকট দেখা দিয়েছে, রক্তের অভাবে মেটাতে […]
শেষ পর্যন্ত পিছিয়ে গেল রাজ্যের চার পুরনিগমের ভোট।
কলকাতা, ১৫ জানুয়ারি:- কোভিড আবহে শেষ পর্যন্ত পিছিয়েই গেলো রাজ্যের চার পুরসভার আসন্ন ভোট। কলকাতা হাইকোর্টের পরমর্শ মেনে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর, চন্দননগর এই চার পুরসভার ভোট ৩ সপ্তাহ পিছিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এদিন সকালেই রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে […]










