কলকাতা , ৭ ডিসেম্বর:- ডিমের উৎপাদন বাড়াতে রাজ্য সরকার বাঁকুড়া জেলায় ত্রিশটি নতুন পোল্ট্রি প্রকল্প হাতে নিয়েছে। রাজ্যের কৃষি শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল জানিয়েছেন 2021 সালের মধ্যে শুধুমাত্র ওই জেলায় কুড়ি লক্ষ ডিমের উৎপাদন বাড়ানো লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।আগামী দিনে যাতে দক্ষিণের রাজ্য গুলি থেকে ডিম আমদানি ধাপে ধাপে বন্ধ করে দেওয়া যায় সেই লক্ষ্যে রাজ্যে ডিমের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে শুভাশিষ বাবু জানান। রাজ্যে বর্তমানে দৈনিক ডিমের চাহিদা তিন কোটি। রাজ্যে প্রায় দৈনিক আড়াই কোটি ডিম উৎপন্ন হয়।এর মধ্যে শুধুমাত্র বাঁকুড়া তেই দৈনিক ৫৬ লক্ষ ডিম উৎপাদন হয়। বাকি চাহিদা মেটানো হয় অন্ধ্র প্রদেশ ও পাঞ্জাব থেকে আমদানি করার মাধ্যমে।
Related Articles
চার গোল হজমের পরের ম্যাচেই চার গোলে জয় মোহনবাগানের।
অঞ্জন চট্টোপাধ্যায়,১১ ডিসেম্বর:- প্রথম ম্যাচে ড্রয়ের পরে চার্চিলের কাছে চার গোল হজম আঙুল উঠে গিয়েছিল মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনার দিকে। অনেকেই বলতে শুরু করেছেন এবার না জিততে পারলে চাকরি রাখা মুশকিল ভিকুনার। চ্যালেঞ্জ ছিল বুধবারের ট্রাউ এফসির বিরুদ্ধে ম্যাচ। আর সেই ম্যাচে যে ফুটবল খেললেন বেহেতিয়া, আশুতোষ মেহেতা, নগদম্বা নওরেমরা, তা দেখে অনেকেই […]
রাজনৈতিক ভাবে দিলীপ ঘোষের বিরোধী হলেও ব্যক্তি হিসাবে তার প্রতি দূর্বল! বললেন তৃনমূল বিধায়ক।
হুগলি, ১৮ জুলাই:- আজ দূর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাবেন বলেও যাননি দিলীপ ঘোষ। পরে দিল্লী যাওয়ার সময় বিমান বন্দরে বলেন, আমাকে দল ডাকেনি কর্মিরা ডেকেছিল। এর আগেও মে মাসে প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ারের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। নতুন রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও ডাক পাননি। পরে গিয়ে যদিও শমীকের সঙ্গে দেখা […]
টেটের ফল প্রকাশ।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- পরীক্ষার ২ মাসের মাথায় ২০২২-এর টেটের ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানান, প্রথম দশে রয়েছেন মোট ১৭৭ জন। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের এনা সিং। চারজন করে প্রার্থী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ৩টের পর থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল […]





