কলকাতা , ১ ডিসেম্বর:- রাজ্য সরকার প্রতিভাবান, মেধাবী এবং দরিদ্র মহিলা বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করতে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এই প্রকল্পে ৫০ জন মেধাবী কন্যাকে এক বছর প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রকল্পে রাজ্য সরকার বর্তমানে ৫০ জন মেধাবী কন্যাকে দুই বছর ধরে প্রতিমাসে ১ হাজার ২৫০ টাকা করে বৃত্তি প্রদান করে।
Related Articles
ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির নোটিশ ৫ তারকা ক্রিকেটারকে , ভুল স্বীকার বিসিসিআই এর।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র নোটিশ পেলেন দুই মহিলা সহ পাঁচ ভারতীয় ক্রিকেটার। টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার গত তিন মাসের ‘হোয়ারঅ্যাবাউটস’ জানতে চেয়েছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অর্থাৎ ওই ক্রিকেটাররা কখন, কোথায়, কী করছেন, তা […]
বিজেপির উদ্যোগে হাওড়ায় বাজপেয়ী’র জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচি।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ির জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার সকালে বিজেপির তরফ থেকে হাওড়া সদরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দুঃস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরন ও শিশুদের কেক ও লজেন্স বিতরণ করা হয়। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি’র জন্মদিনে এদিন সুশাসন দিবস উপলক্ষে পঞ্চাননতলা রোডে বিজেপি জেলা […]
রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় হত বৃদ্ধ। উত্তেজনা হাওড়ার জাপানিগেটে।
হাওড়া, ২ এপ্রিল:- রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শনিবার বিকেলে হাওড়ার জাপানিগেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হাওড়া আমতা রোডে ম্যাটাডোরের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম লক্ষ্মণ দাস। বয়স আনুমানিক ৬০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি জাপানিগেটে বাড়ি যাবার জন্য যখন রাস্তা […]





