প্রসেনজিৎ মাহাতো , ১ ডিসেম্বর:- জোড়া ম্যাচে হার। পয়েন্ট টেবিলে সবার নীচে। স্বভাবতই হতাশ এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। ম্যাচ শেষে টিভি ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘৩-০ হারে আমি হতাশ। তবে এখনই হাল ছাড়ার প্রশ্ন নেই। লম্বা লিগ। আমাদের এগিয়ে যেতে হবে।’ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলাদা করে কারও নাম উল্লেখ করেননি লিভারপুল কিংবদন্তি। বলেন, ‘ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হল আমাদের। পরের ম্যাচে নামার আগে ছেলেদের আরও পরিশ্রম করতে হবে। ভুল শুধরে মাঠে নামতে হবে।’ এই হারের জন্য নির্দিষ্ট করে কোনও ফুটবলারের নাম মুখে না এনে ফাউলার শুধু বলছেন, ‘ভারতীয় ফুটবলারদের আরও বেশি করে নিজেদের মেলে ধরতে হবে। বোঝাপড়ার অভান হচ্ছে। যত দ্রুত সম্ভব সম্যসাগুলি মেটাতে হবে।’ তাঁর সংযোজন, ‘টুর্নামেন্টের শুরুতেই প্রথম দুটো কঠিন ম্যাচ। আরও ম্যাচ রয়েছে। পরিকল্পনা করে এগোতে হবে। ছেলেদের সঙ্গে কথা বলবো…’
Related Articles
এরাজ্যে নভেল করোনা ভাইরাসে কোন আক্রান্তর খবর নেই – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]
টিকাকরনের নতুন নির্দেশিকা তৈরিতে স্বাস্থ্যদপ্তর আজ বসতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠকে।
কলকাতা, ২৮ জুন:- কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডের জেরে রাজ্য সরকার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজন করার জন্য নতুন নীতির নির্দেশিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নীতি নির্দেশিকা তৈরীর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে। ওই নীতি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া […]
তিন নং রুটের বাস বাঁচাতে এগিয়ে এলো নবীন প্রজন্ম।
হুগলি,২৯ ডিসেম্বর:- একটা সময় ছিল শ্রীরামপুর ও বাগবাজার রুটের মানুষের একমাত্র ভরসা ৩ নং বাস। কিন্ত সময়ের কালে আজ সেই তিন নম্বর বাত অবলুপ্তির দিকে। জি টি রোডে চলা এই বাস আজ অটোও টোটোর দাপটে ক্লান্ত হয়ে শেষ নিস্বাস নিচ্ছে। তাই ১৯২৮ সাল থেকে চলা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে শ্রীরামপুর মাই লাভ ও কলকাতা-বাস […]








