সুদীপ দাস , ৩০ নভেম্বর:- বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক বৈঠক বিজেপির। এদিন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চ্যাটার্জী চুঁচুড়ায় দলের জেলা কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন চলতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে রাজ্যের ক্রাইম রিপোর্ট চেয়েছিলেন। ২০১৭ সাল থেকে রাজ্যে ঘটে চলা অপরাধের কোন তথ্য কেন্দ্রকে দেওয়া হয়নি। লকেট চ্যাটার্জী বলেন হায়দ্রাবাদ থেকে হাতরাস কোথাও কোন ধর্ষনের ঘটনা ঘটলে বাংলা থেকে তৃণমূল তাঁদের সাংসদদের পাঠিয়ে দেয়। অথচ সেই বাংলাতেই নারী সুরক্ষা নেই। অন্যদিকে এদিনই ব্যান্ডেলে রেল উচ্ছেদ নিয়ে আতঙ্কে থাকা বাসিন্দাদের উচ্ছেদ না করা নিয়ে আশ্বস্ত করেন তিনি।
Related Articles
শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কৃষ্ণা বসুর জীবনাবসান।
প্রদীপ সাঁতরা,২২ ফেব্রুয়ারি:- প্রয়াত প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু। আজ সকালে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। যাদবপুরে তৃণমূলের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু ছিলেন একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিক। ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্ম কৃষ্ণা বসুর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এরপর কলকাতার সিটি কলেজে শুরু করেন […]
কোন্নগরে নবীনের কথায় প্রথম প্রয়ান বার্ষিকী স্মরণ বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির।
হুগলি, ২০ সেপ্টেম্বর:- সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বলেন, একমাত্র সিপিএম গর্বের সঙ্গে এটা বলতে পারে বাদবাকি সবাই ভারাটে নিয়ে আসে। আজকে যে নবীনরা এখানে এসেছে তারা কেউ দল বদল করে আসেনি। তারা আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসেছেন। যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না। গনতন্ত্রের কথা বলতে দেওয়া হচ্ছে না তখন আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে […]
ফের দল ছুট হাতির তান্ডব বাঁকুড়ায়।
strong>বাঁকুড়া , ১৯ অক্টোবর:- একটি দল ছুট হাতির তান্ডবে ত্রস্ত বাঁকুড়া বাসী। কখনো শুড় দিয়ে এম্বুলেন্স ওল্টানোর চেস্টা, কখনো তাড়া করলো পিছনে থাকা মানুষ। কেও বা হাতি দেখে মোটর বাইক ছেড়ে কোন রকমে পালিয়ে বাঁচলেন প্রাণে। ভয়ংকর এই ঘটনার সম্মুখীন হলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বিষ্ণুপুর সাবড়াকোন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে খবর দল ছুট এই হাতি […]







