হুগলি , ২৮ নভেম্বর:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া দাদার অনুগামীদের ব্যানার পুড়িয়ে দিলো স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। এনমিতেই এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তাল চলছে রাজনৈতিক মহলে। এরমধ্যেই এদিন সকালে কানাইপুর জুড়ে পরেছিল শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া দাদার অনুগামী ব্যানার। সেই ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিলো স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। যেখানে শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূল দল ছাড়েন নি। তাকে এখনো দলের সম্পদ বলে আখ্যা দিয়েছে বিধায়ক প্রবীর ঘোষাল সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব সেখানে কানাইপুরে শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার পড়ানোয় উঠছে নতুন প্রশ্ন। কানাইপুরের প্রাক্তন তৃণমূলের সভাপতি ভবেশ ঘোষ জানিয়েছে কানাইপুরে কোনো দাদার অনুগামী চলবেনা। শুধুই দিদির অনুগামী থাকবে।
Related Articles
রিষড়ার বাগখালে মৃত বাঘরোল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।
হুগলি,১১ জানুয়ারি:- বাগখালে বাঘের মৃতদেহ উদ্ধার !এমন খবর ছরিয়ে পরতেই সকাল থেকে ভীর জমান স্থানীয় বাসিন্দারা।ঘন বসতির এলাকায় কি করে বাঘ এলো তা নিয়ে শুরু হয় জল্পনা।পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর দেওয়া হয় বন দপ্তরে।বন দপ্তরের কর্মিরা এসে জানায় প্রাণীটি আসলে মেছো বিড়াল যার চলতি নাম বাঘরোল। একেবারে বাঘের মত দেখতে […]
সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীকে চুঁচুড়া আদালতে পেশ।
হুগলি, ৩১ জানুয়ারি:- সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পোলবা ও চন্দননগর থানার দুটি পৃথক মামলায় এদিন হাজির করানো হয় সারদা কর্তা ও তার সঙ্গীকে। সারদা চিটফান্ড মামলায় সিবিআই তদন্ত চলছে। জেল হেফাজতে রয়েছেন সারদা কর্তা। চন্দননগর থানায় বিশ্বনাথ অধিকারী নামে এক সারদা এজেন্ট ২০১৩ সালে মামলা করেছিলেন। […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ।
সুদীপ দাস, ১৪ আগস্ট:- আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ৭৫বর্ষ পূর্তি। এই উপলক্ষে যেকোনো রকম নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ। রবিবার বিকেলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হলো হাওড়া বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল জংশন। এদিন ব্যান্ডেল স্টেশনে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় ব্যান্ডেল আরপিএফ ও ব্যান্ডেল জিআরপি। এদিক ব্যান্ডেল প্ল্যাটফর্মের আনাচে-কানাচে সহ যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো […]








