প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- প্রথম আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক কে হবেন? তা নিয়ে সদস্য–সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, অধিনায়ক নীতি এটিকে মোহনবাগান কোচ আন্তেনিও হাবাসের দেখানো পথ অনুসরণ করতে চলেছেন ইস্টবেঙ্গলের হাই–প্রোফাইল কোচ রবি ফাউলার। ডার্বি দিয়ে আইএসএল অভিযান শুরু। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে স্বদেশি–বিদেশি মিলিয়ে ঘুরিয়ে–ফিরিয়ে ক্যাপ্টেন করেছেন। সেই তালিকায় রয়েছে এক বাঙালির নামও। বিদেশির মধ্যে রয়েছেন ড্যানি ফক্স। একেক ম্যাচে একেকজনকে অধিনায়ক করবেন। তবে সরকারি ঘোষণা এখনও করেননি। এটিকে মোহনবাগান কোচ পঁাচজনের তালিকা তৈরি করেছেন। রয়েছেন প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্য, সন্দেশ ঝিঙ্ঘান, এডু গার্সিয়া এবং রয় কৃষ্ণা। প্রথম ম্যাচে প্রীতম অধিনায়ক হয়ে ইতিহাসে নাম তুলেছেন। ডার্বিতে ফাউলার কাকে অধিনায়ক করেন, এখন সেটাই দেখার।
Related Articles
খড়গ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ , ২৯ এপ্রিল:- , ২৯ এপ্রিল:- মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ১২২ নাম্বার বুথে। নগরে কংগ্রেসের স্টিকার টোটো গাড়ি তে লাগিয়ে ভোটারদের বুথে ভোট দিতে নিয়ে আসার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খরগ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের ইনচার্জ আবুল কাশেম। Post Views: 459
এক টাকায় ব্যাগ ভর্তি বাজার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে।
হাওড়া, ১৩ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাইস্কুলে। এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য “এক টাকায় ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, […]
রাজ্যে সমুদ্র উপকূল এলাকায় অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ২৫ অক্টোবর:- পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্কপুর, তাজপুর এবং মন্দারমণি পর্যটনকেন্দ্রকে সামুদ্রিক জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিকনিকাশি পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে। সাম্প্রতিক আমফান বা ইয়াস ঘূর্ণি ঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের জল স্থলভাগে ঢুকলেও যাতে ক্ষয়ক্ষতি যথা সম্ভব কম করা যায় এবং সেই জল যাতে সহজে বের করে দেওয়া যায় সেই […]









