নিজস্ব প্রতিনিধি , ২২ নভেম্বর:- নিজেদের অবস্থানে অনড় রইলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। যার ফলে ক্লাব বনাম ইনভেস্টার দ্বন্দ্ব জিইয়ে রইলো। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে সমর্থকদের কথা ভেবে ডার্বি যাতে তারা মাঠে বসে না দেখার আক্ষেপ না করেন, তাই ক্লাবের মাঠে স্ক্রিনিং করা হবে বলে, জানান এক কর্তা। তবে বিষয়টা রাজ্য সরকারের কোভিড বিধি মেনে। সেক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে গ্যালারিতে স্থান হতে পারে দর্শকদের। বৈঠকের পর খবর ক্লাব নিজের সিদ্ধান্তে অনড়। চুক্তির যে পয়েন্ট গুলো নিয়ে ক্লাবের সমস্যা সেগুলো না পাল্টালে তারা চুক্তিপত্রে সই করবে না। অর্থাৎ চুক্তিপত্র নিয়ে জটিলতা থেকেই গেল।
Related Articles
খেলতে যাবার পথে গুরাপে সড়ক দুর্ঘটনার কবলে সার্দান সমিতির কোচ ও কর্তার গাড়ি।
হুগলি, ৩০ আগস্ট:- কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়। উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ […]
দিল্লির বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে না দিয়ে অপমানের প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের।
হুগলি, ২৮ জুলাই:- দিল্লীতে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে না দিয়ে অপমান করা হয়েছে। এমনই দাবী তৃনমুলের। পাশাপাশি বাংলা ভাগের চাক্রান্তের প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল তৃনমুলের। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ির মোড় থেকে শুরু হয় খরুয়ার বাজার মনিকোঠা হয়ে মিছিল শেষ হয় তোলাফটকে। গতকাল দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন […]
রেশন দুর্নীতি নিয়ে হাওড়ায় বিক্ষোভ মিছিল বিজেপি’র, পোড়ানো হলো জ্যোতিপ্রিয়’র কুশপুতুল।
হাওড়া, ৩১ অক্টোবর:- রেশন দুর্নীতি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ইস্যু’তে হাওড়া সদরে বিজেপি’র বিক্ষোভ। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ হাওড়ার জেলাশাসকের দফতর অভিযান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাওড়া পুরনিগমের গেটের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। প্রাক্তন খাদ্যমন্ত্রী জোত্যিপ্রিয় মল্লিকের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি […]









