হাওড়া , ২২ নভেম্বর:- রবিবার সন্ধ্যে নাগাদ হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের বেলভেডিয়ার জুটমিলে ভয়াবহ আগুন লাগে। এই জুট মিলটি পোড়ামিল নামেও পরিচিত। জানা গেছে, এখানে পাটের উৎপাদিত পণ্য ও কাঁচামাল মিলে মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।দমকলের ৬ টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, মিলের বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট বা মেশিনের মধ্যে কোনও সমস্যা থেকেও আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ জানতে ফরেনসিক তদন্ত হবে। যখন এই ঘটনা ঘটে তখন মিলে শ্রমিকরা থাকলেও কোনও হতাহতের খবর নেই।
Related Articles
শিল্পীদের নিয়ে করা মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ কে একহাত নিয়ে ব্যাঙ্গাত্মক জবাব দিলেন পরমব্রত চট্টপাধ্যায়।
কলকাতা, ৫ এপ্রিল:- বর্তমান রাজনীতি কি শিল্পীদের জন্য নয়? নাকি সেটা কেবল কয়েকজনের জন্যই প্রযোজ্য। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় এই প্রশ্নের উত্তর খুঁজতে। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিল্পীদের রাজনীতিতে মাথা ঘামানোকে কার্যত হুঁশিয়ারি দেন। বলা বাহুল্য, কিছুদিন আগে অভিনেতা অনির্বান ভট্টাচার্যর লেখা একটি গানের ভিডিও প্রকাশ পায়, যে গানে দেখা গেছে টলিউডের বহু […]
উত্তরপাড়ায় কংগ্রেসের রাস্তা অবরোধ
হুগলি , ৯ ডিসেম্বর:- কৃষি আইন ও আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তরপাড়ায় কংগ্রেসের উদ্যোগে জিটি রোড অবরোধ। চরম ভোগান্তির মুখে অফিস যাত্রী থেকে নিত্য যাত্রীরা। কৃষি আইন বাতিল করতে হবে এই দাবি নিয়ে গতকাল দেশ জুড়ে ধর্মঘট হয়েছে আজ ফের একই দাবি নিয়ে রাস্তা অবরোধ জাতীয় কংগ্রেসের। Post Views: 481
‘বহিরাগত’ বিতর্কে ভিডিও বার্তা দিয়েছিলেন বৈশালী , প্রতিক্রিয়া দিলেন অরূপ।
হাওড়া , ৫ ডিসেম্বর:- কোনও ‘বহিরাগত’ নয়, আগামী বিধানসভা নির্বাচনে বালির মানুষকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। দিনকয়েক আগেই দিদির কাছে এই আবেদন জানিয়ে হাওড়ার বালির মনসাতলা এলাকায় এই ব্যানার লাগানো হয়েছিল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফ থেকে। এরপরই এই ব্যানার নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। ‘বহিরাগত’ ইস্যু নিয়ে মুখ খোলেন স্বয়ং বালির তৃণমূল বিধায়ক বৈশালী […]






