প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- বাংলার ফুটবলে ফের চমক আনছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে আইএফএ। নতুন ওয়েবসাইট আনছে। যেখানে বাংলার ফুটবলের সমস্ত ইতিহাস থেকে শুরু করে নানান সংবাদ থাকবে। সঙ্গে ইউটিউবে থাকছে ‘আইএফএ টিভি’। রাজ্যের ফুটবলের সমস্ত কার্যকালাপ তুলে ধরা হবে। আইএফএ-র ফেসবুক, ইন্সটাগ্রাম পেজ রয়েছে। টুইটার পেজ তৈরি হবে। করোনাতে ক্লাব গুলোর আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের পাশে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। আগামী মার্চ পর্যন্ত আইএফএ স্বীকৃত টুর্নামেন্ট খেলতে হলে ক্লাবগুলোকে ফুটবলারদের জন্য সিআরএস বাবাদ কোনও খরচ করতে হবে না। ফেডারেশন এবং আইএফএ মিলিয়ে প্রত্যেক ফুটবলারের সিআরএস করাতে প্রায় ১০০টাকা+ জিএসটি দিতে হত। সচিব জয়দীপ মুখার্জি বলেন,” মার্চ পর্যন্ত সেই টাকা দিতে হবে না।” সচিবের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ক্লাব কর্তারা। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। অংশ নেওয়া ১২টি দলকে জার্সি দেওয়া হচ্ছে আইএফএ–র তরফে। ক্লাব গুলোর খরচ কমানোই লক্ষ্য আইএফএ-র।
Related Articles
পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে রাজ্যকে ৯৭৯ কোটি টাকা ছাড়লো কেন্দ্র।
কলকাতা, ৪ এপ্রিল :- একশ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর ন্যায্য দাবির কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার।গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে আরও প্রায় ৯৭৯ কোটি ছাড়ল কেন্দ্র। এই টাকা মূলত গ্রামীন এলাকার সড়ক, পানীয় জল, জঞ্জাল অপসারণের মত পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে […]
চার হাসপাতাল ঘুরে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের।
হুগলি, ১৮ নভেম্বর:- চার হাসপাতাল ঘোরার পর প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হল হরিপালের যুবকের। আবারও সামনে এল সরকারি হাসপাতালের রেফার রোগ। অভিযোগ, হরিপাল হাসপাতাল থেকে চুঁচুড়া হাসপাতাল, সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল, তারপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি। এভাবেই কাটল রাত। ভোরবেলা মায়ের সামনেই মৃত্যু হল হুগলির যুবক বিকাশ দুলের। হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের চৌতারা […]
বন্ধ সমর্থনের নামে হিংসা ছড়ানোর আশঙ্কা ,‘ভারত বনধ’ নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের।
কলকাতা , ৭ ডিসেম্বর:- কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে বিভিন্ন কৃষক সংগঠনের ডাকা মঙ্গলবারের ভারত বনধ উপলক্ষে সোমবার রাজ্য সরকারগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকারগুলিকে পাঠানো ওই অ্যাডভাইজরিতে আগামিকালের ভারত বনধ উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। সেই সঙ্গে যাতে বনধ উপলক্ষে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তি বজায় থাকে, তা সুনিশ্চিত […]








