হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়ার চামরাইলে দুটি গাড়ির সংঘর্ষ। জখম বেশ কয়েকজন। বুধবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ লিলুয়ার চামরাইল ৬ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে আইটিসি কোম্পানির বাস ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়। এদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর ধুলাগড় নয়াবাদ রুটের একটি বাসের সঙ্গে আইটিসি কোম্পানির একটি বাসের সংঘর্ষ হয়। আইটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসের পিছনে ধাক্কা মারলে সামনের বাসটি উল্টে যায়। আইটিসির বাসটি ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে চলে যায়। এই ঘটনায় দুটি বাসের যাত্রীরাই জখম হন। ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্তারা। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে।
Related Articles
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে।
হুগলি , ১২ জুলাই:- ক্লাস থ্রির ছাত্রী কে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। ঘটনা তারকেশ্বরের জোৎসম্ভু এলাকার। শনিবার সন্ধ্যায় ঐ ছাত্রীর মা বাবা কাজের জন্য বাড়ি বাইরে ছিলেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, আমরা বাড়ির বাইরে থাকায় তৃনমূল নেতার ছেলে অভিজিৎ পাখিরা আমাদের বাড়িতে ঢুকে মেয়েকে একাপেয়ে তার পা দুটি গামছা দিয়ে বেঁধে হাত মুখ চেপে […]
এমন কেউ নেই যে আমাকে হারাতে পারে , মনোনয়নের পথে হুঙ্কার একদা রিক্সাচলক মনোরঞ্জনের !
হুগলী ,১৯ মার্চ:-মনোরঞ্জন কথার অর্থ চিত্তের সন্তোষ। বিশেষণ করলে দাঁড়ায় মনের আনন্দদায়ক। হুগলীর বলাগরের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর জীবনটা কিন্তু সেভাবে কোনদিনই চিত্তাকর্ষক ছিলো না। যাদবপুর স্টেশনে শুয়ে দিনের পর দিন রাত কাটিয়েছেন। একাধিকবার জেলেও গেছেন। জেলে বসেই তাঁর বাংলা অক্ষর জ্ঞান। পুঁথিগত বিদ্যা তাঁর নেই। সেখান থেকেই একের পর এক বই লিখেছেন। ঝুলিতে রয়েছে […]
আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কেকেআরের, দুর্গতদের জন্য প্রার্থনা টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক,২৩ মে:- কয়েক হাজার মাইল দূরে থাকলেও আমফানের তাণ্ডব ছুঁয়ে গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ঘূর্ণিঝড় আমফানের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক। শুধু বিরাট কোহলি একা নন আমফান বিপর্যস্ত মানুষদের জন্য প্রার্থনা জানিয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। রবীন্দ্র জাদেজা, হরভজন সিং থেকে কেএল রাহুল, কুলদীপ যাদব এমনকী ভিভিএস […]



