কলকাতা , ১৭ নভেম্বর:- রাজ্য সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কলোনির বাসিন্দা ২৫ হাজার উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ শেষ করবে। পাশাপাশি চলতি মাসের শেষ থেকে আরও এক লক্ষ পরিবারকে পাট্টা প্রদানের প্রক্রিয়াও শুরু হচ্ছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বাস্তু কলোনির জমি র মালিকানা সংক্রান্ত সমস্যা নিরসনে সম্প্রতি ১ লক্ষ ২৫ হাজার উদ্বাস্তু পরিবারকে পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন।উদ্বাস্তু কলোনির সব পরিবারকে ধাপে ধাপে জমির পাট্টা প্রদান করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ১১৯ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এই পাট্টা পাবেন। যতদিন তাঁরা তা না পাচ্ছেন ততদিন বিকল্প হিসাবে লেটার অফ অ্যাসুরেন্স বা আশ্বাস পত্র দেওয়া হবে বলে ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে। যা তাঁরা জমির দলিলের বিকল্প নথি হিসাবে ব্যবহার করতে পারবেন।
Related Articles
চে-কন্যার বিশ্ব-শান্তির অনুষ্ঠানেও শুধুই বামেরা।
হুগলি, ২১ জানুয়ারি:- “জনগণের শক্তি হলো আসল শক্তি। সরকার আসবে সরকার যাবে। কিন্তু জনগনকে নিজের অধিকার রক্ষার জন্য এক হতে হবে। আমাদের সমস্যা হল ধর্ম ও চামড়ার রঙ দেখে আমরা নিজেদের বিচার করি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে নিজের অধিকার রক্ষার জন্য এক ভাবে চলতে হবে।” হুগলির উত্তরপাড়ায় এসে এমনই মন্তব্য কিউবার বামপন্থী নেতা […]
বেতন না পেয়ে ধর্নায় বসলেন বি ,এস ,এন ,এল দপ্তরের অস্থায়ী শ্রমিকরা।
হুগলি , ১১ জুন:- ১৪ মাস বেতন না পেয়ে ধর্নায় বসলেন বি এস এন এল দপ্তরের অস্থায়ী শ্রমিকরা। গত ৯ তারিখ থেকে বেতনের দাবিতে এই আন্দোলন। সব জায়গায় ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড দপ্তরের সামনে লাগাতার ধরনা করে কি সমষ্যার সমাধান হবে নাকি অন্য পন্থা অবলম্বন করবে এই সব ঠিকা শ্রমিকেরা।এ প্রশ্ন উঠে আসছে।সময়টা নেহাৎ কম […]
লকডাউন চলাকালীন সম্পত্তি কেনা বেচার জন্য নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার।
নবান্ন,হাওড়া,১৬ এপ্রিল:- লক ডাউন চলাকালীন সম্পত্তি কেনা বেচার জন্য নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে রাজ্য সরকার ই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ইরেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তি নিবন্ধীকরণ করলে রেজিস্ট্রেশন ফি […]




