কলকাতা , ১৭ নভেম্বর:- রাজ্য সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কলোনির বাসিন্দা ২৫ হাজার উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ শেষ করবে। পাশাপাশি চলতি মাসের শেষ থেকে আরও এক লক্ষ পরিবারকে পাট্টা প্রদানের প্রক্রিয়াও শুরু হচ্ছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বাস্তু কলোনির জমি র মালিকানা সংক্রান্ত সমস্যা নিরসনে সম্প্রতি ১ লক্ষ ২৫ হাজার উদ্বাস্তু পরিবারকে পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন।উদ্বাস্তু কলোনির সব পরিবারকে ধাপে ধাপে জমির পাট্টা প্রদান করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ১১৯ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এই পাট্টা পাবেন। যতদিন তাঁরা তা না পাচ্ছেন ততদিন বিকল্প হিসাবে লেটার অফ অ্যাসুরেন্স বা আশ্বাস পত্র দেওয়া হবে বলে ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে। যা তাঁরা জমির দলিলের বিকল্প নথি হিসাবে ব্যবহার করতে পারবেন।
Related Articles
বৃষ্টির প্রভাবে এলাকার বাজার গুলিতে জনমানব শূন্য , আর্থিক ক্ষতির মুখে সবজি ও মাছ ব্যবসায়ীরা।
মহেশ্বর চক্রবর্তী , ২৬ মে:- করোনা ভাইরাসের আতঙ্ক তার ওপর দোসর ইয়াস ঝড়ের তান্ডব। পুরোপুরি ঘরবন্দী মানুষ। সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আর এর জেড়ে জন মানব শূন্য হুগলি জেলার অধিকাংশ ঐতিহ্যবাহী প্রাচীন খুচরো ও পাইকারি বাজারগুলো। এই জেলার মধ্যেআরামবাগের সদর ঘাটের বাজার বর্তমানে বয়েজ মাঠের বাজার, গৌরহাটি এলাকার বাজার, শেওড়াফুলির প্রাচীন পাইকারি বাজার, তারকেশ্বর, সিঙ্গুর, […]
হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন রাঁচির যুবক।
হাওড়া, ২৮ জুলাই:- কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে ফের হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন যুবক উঠছে প্রশ্ন। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। এদিন ফের হাওড়া ব্রিজে উঠে পড়েন ওই যুবক। জানা গেছে, বুধবার গভীর রাতে হাওড়া ব্রিজে উঠে পড়েন তিনি। সোজা ব্রিজের মাথায় উঠে যান। ওই সময় ডিউটিরত পুলিশ অধিকারিকরা প্রথমে তাকে দেখতে পেয়ে […]
ময়না তদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন , সাফ জানালেন আনিসের বাবা।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ময়নাতদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন, সিটকে দিয়ে নয়। সিটের তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাফ জানিয়ে দিলেন আনিশের বাবা সালেম খান। বুধবার ফের মৃত আনিশ খানের বাড়িতে আসেন ডিএসপির নেতৃত্বে সিটের সদস্যরা। তারা এসে তার বাবার সঙ্গে কথা বলেন। সালেম খান ময়নাতদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ […]








