হুগলি, ১৬ নভেম্বর:- হুগলি জেলার আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলা থেকে মরণ ঝাঁপ এক রুগীর। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা গেছে কালি পুজোর দিন পারিবারিক অশান্তির জেড়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে খানাকুলের বাসিন্দা দীপক পন্ডিত। তাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এদিন সকলের নজর এড়িয়ে হাসপাতালের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
Related Articles
সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগামীকাল।
কলকাতা, ২১ জানুয়ারি:- রাজ্যের সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী কাল। এদিন সকাল ১১ টা নাগাত এই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক, মহকুমা শাসক বা ERO কার্যালয়ে, প্রতিটি বুথ স্তরে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাইটে পাওয়া যাবে। এই […]
পঞ্চায়েত ভোটে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসলো কমিশন।
কলকাতা, ৩০ জুন:- পঞ্চায়েত নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে শুক্রবার বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসল রাজ্য নির্বাচন কমিশন। বিএসএফের আইজি এসসি বুদাকোটি এবং রাজ্য পুলিশের অফিসার আইজি আর্মড ফোর্স রাজেশ যাদব এর সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সূত্রে জানা গেছে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, […]
স্কুলের গেট খুলতেই সরস্বতী পূজার প্রস্তুতি শুরু।
হুগলি, ৩ ফেব্রুয়ারি:- স্কুলের বন্ধ গেট খুলতেই শুরু পঠনপাঠনের পাশাপাশি সরস্বতী পুজোর ব্যাস্ততা। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক পড়ুয়ারা হাতে হাত মিলিয়ে স্কুলের দেওয়ালে আঁকার কাজ। রং করে সাজিয়ে তুলছে স্কুল চত্তর। প্রথমদিন স্কুলে বন্ধুদের কাছে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত। পাশাপাশি এবছর স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের দেওয়া হলো covacsin ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। অনেকদিন […]









