কলকাতা , ৯ নভেম্বর:- শাকসবজি সহ বিভিন্ন খাদ্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বেআইনি মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলু পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজি ডাল ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। সেখানে তিনি এইসব সামগ্রির অস্বাভাবিক দামের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন তিন কৃষি আইনকে দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন এই আইনের বলে আলু পেঁয়াজের মতো কৃষি পণ্য গুলিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকা থেকে বাদ দেওয়া এবং এগুলোর দাম নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্য সরকারের হাত থেকে কেড়ে নেওয়ার ফলে মজুতদার এবং কালোবাজারিদের বাড়বাড়ন্ত হয়েছে। এর কুফল সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। এমত অবস্থায় মজুতদারী নিয়ন্ত্রণ করে এবং সংশ্লিষ্ট পণ্যগুলোর আমদানি বাড়িয়ে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। তা না হলে রাজ্যগুলির হাতে কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ও মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছেন।
Related Articles
প্রথা মেনে ঘুসুড়ির শ্যাম মন্দিরেও মহা সমারোহে পালিত হচ্ছে হোলি উৎসব।
হাওড়া, ১৮ মার্চ:- প্রথা মেনে হাওড়ার ঘুসুড়িতে শ্যাম মন্দিরেও মহা সমারোহে পালিত হচ্ছে হোলি উৎসব। বিগত দু’বছরে কোভিড পরিস্থিতির কারণে হোলি উৎসব বন্ধ থাকলেও এবার ফের আনন্দে মেতেছেন হাজার হাজার মানুষ। এই শ্যাম মন্দিরে প্রতি বছরই মহা সমারোহে হোলি উৎসব পালিত হয়। অনেকটা বৃন্দাবনের ধাঁচে এখানে হোলি উৎসবে মেতে ওঠেন আবালবৃদ্ধবনিতা। বহু দূর দূরান্ত থেকে […]
স্ত্রীকে বাপেরবড়ি থেকে ফেরাতে না পেরে বাবাকে ‘খুন’ করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।
হাওড়া, ৬ মার্চ:- স্ত্রীকে তার বাপেরবড়ি থেকে ফেরাতে না পেরে মানসিক অবসাদের জেরে বৃদ্ধ বাবাকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলো ছেলে। হাওড়ার বেলুড় থানার অন্তর্গত রাজেন শেঠ লেনের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, বাবাকে শ্বাসরোধ করে ‘খুন’ করে লিলুয়া স্টেশনে ট্রেনের সামনেই ঝাঁপ দেন নারায়ণ ঋত নামের ওই যুবক। যদিও জিআরপির তৎপরতায় উদ্ধার হওয়া যুবককে […]
তারকেশ্বরে স্বপন দাশগুপ্তের সমর্থনে প্রচারে অভিনেতা মিঠুন চক্রবর্তী।
হুগলি , ৩০ মার্চ:- তারকেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এর সমর্থনে প্রচারে নামলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রার্থী স্বপন দাসগুপ্ত কে সাথে নিয়ে মিঠুন চক্রবর্তীর প্রচার করেন। প্রচুর কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করে। তারকেশ্বরের থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় চাপাডাঙ্গায়। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য স্থানীয় প্রচুর […]





