কলকাতা , ৫ নভেম্বর:- রাজ্যের আইএএস এবং আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় এজেন্সির নাম করে ভয় দেখানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে কারুর নাম না করে কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন পুলিশ আধিকারিকদের ইনকাম ট্যাক্স, ভিজিলান্স কমিশন দিয়ে হেনস্থা করানো হবে বলে ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয় রাজ্যে কর্মরত আইএএস, আইপিএস আধিকারিক দের কর্মরত স্ত্রীদেরও ভিন রাজ্যের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। সরকারিভাবে সাংবাদিক বৈঠক করেও এই সব আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। দুই একটি রাজনৈতিক দল নিয়মিত মহামারী আইন লংঘন করে মিটিং-মিছিল করলেও পুলিশ তাদের বিরুদ্ধে এখনও কোনো কঠোর ব্যবস্থা নেয়নি বলেও মুখ্যমন্ত্রী এই দিন জানিয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতি সামলানোর জন্য মুখ্যমন্ত্রী এইদিন রাজ্য প্রশাসনের আধিকারিক এবং সরকারি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। করণা পরিস্থিতি সামলাতে গিয়ে যে সমস্ত আধিকারিক মারা গিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
Related Articles
২৫ ডিসেম্বর , ২৫ ফুটের কেক বিলি করা হলো প্রায় দেড় হাজার শিশুকে।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকায় কেক বানানো হয়েছিল হাওড়ায়। সেই কেক আজ বড়দিনের সন্ধ্যায় প্রায় দেড় হাজারেরও বেশি শিশুর মধ্যে বিতরণ করা হলো। হাওড়ার দাশনগরের চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। উদ্যোক্তাদের দাবি, এত বড়ো ক্রিস্টমাস কেক আজ বড়দিনে দেড় হাজার শিশুকে […]
ভরদুপুরে ক্লাবের গেট চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই যুবক।
হাওড়া, ২ ডিসেম্বর:- ক্লাবের লোহার গেট চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার বৃন্দাবন মল্লিক লেনে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার সাথী সমাজ ক্লাবের লোহার গেট চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এই দুই যুবক। অভিযোগ, একটি ট্রলি ভ্যানে করে লোহার গেটগুলো চুরি […]
ইয়াস বিধ্বস্ত ছয় জেলায় বাঁধ সারাইয়ের কাজ চলছে জোর কদমে।
কলকাতা , ১৭ জুন:- আসন্ন ভরা কোটালের আগেই ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত ছয় জেলায় বাঁধ সারাইয়ের কাজ চলছে জোর কদমে। এই মেরামতিতে যাতে কোনও গাফিলতি না হয়, তা দেখতে সেচ দপ্তর চারটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ক্ষতিগ্রস্ত ৩১৭ টি নদী বাঁধ মেরামতির কাজের ওপর নজর রাখছে এই কমিটি। কাঁচামালের গুণগত মান ও নকশার ওপর বিশেষ […]





