হুগলি , ৪ নভেম্বর:- হুগলি জেলার শেওরাফুলিতে বিজেপি মহিলা মোর্চার সভায় উপস্থিত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার মহিলা মোর্চার সভায় এসে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল। এদিন রাজ্যের ২ টাকা কেজি দরে চাল দেওয়া প্রসঙ্গে বলেন রাজ্যের মানুষ ভিক্ষা চায়না, চায় কাজ যাতে নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারে। রাজ্য সরকারের জমির পাট্টা বিলিকে কটাক্ষ করে বিজেপি নেত্রী বলেন ভোটের আর বেশি বাকি নেই তৃণমূল সরকার এতদিন মানুষের জন্য কিছু না করে এখন লোক দেখাতে এসব করছে। এদিনের সভায় ১৫০ জন মানুষ অনন্য দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অগ্নিমিত্রা পাল। এদিনের কর্মসূচিতে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রীরামপুর সাংগঠনিক মহিলা মোর্চার এই কর্মসূচিতে অগ্নিমিত্রা ছাড়াও ছিলেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়, সভাপতি শ্যামল বসু, মহিলা সভানেত্রী বিজলী মিত্র, বিজেপি নেতা পরাগতরু মিত্র সহ অন্যান্য কার্যকর্তা ও দলীয় কর্মীরা।
Related Articles
করোনা রুখতে রাজ্যে লকডাউন জারির সম্ভাবনা খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা রুখতে রাজ্যে লক ডাউন বা কারফিউ জারি করার কোন সম্ভাবনা রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। মালদায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ডাকা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,লক ডাউন বা কারফিউ কোন সমাধান নয়।মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত কোন কারণ নেই। পরিস্থিতির […]
অবৈধ সম্পর্কের জেরে অস্বাভাবিক মৃত্যু যুবকের, মহিলার বাড়িতে ভাঙচুর আগুন পোলবায়।
হুগলি, ১ সেপ্টেম্বর:- বন্ধুর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এক যুবকের, এবার সেই মহিলার বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পোলবার মনিপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার আকনা গ্রাম পঞ্চায়েতের মনিপুর গ্রামে গত মার্চ মাসের ১১ তারিখে বছর কুড়ির যুবক সুব্রত মালিকের অস্বাভাবিক মৃত্যু হয়।ওই যুবকের বন্ধুর মা […]
গ্রীন করিডর করে অঙ্গ এল হাওড়ার বেসরকারি হাসপাতালে।
হাওড়া , ১৭ আগস্ট:- হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ বছরের এক কিশোরী । তার হৃদযন্ত্র প্রতিস্থাপন হবে । সোমবার গ্রিন করিডর করে অঙ্গ আনা হয় কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে । করোনা পরিস্থিতিতে শহরে অঙ্গ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিল এক মৃতের পরিবার । সেই মৃতের অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি এক […]







