উত্তর ২৪ পরগণা, ২৯ অক্টোবর:- দুর্গাপূজার অষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে বেসরকারি হসপিটালে ভর্তি থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়। কাউগাছি চন্ডীতলা এলাকার বাসিন্দা মিলন হালদারের বাড়িতে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। গত অষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী তার পথ আটকায় প্রতিবাদ করায় তাকে ব্যাপক পরিমাণে মারধর করা হয় ঘটনার কথা বাড়ির লোক জানতে পারলে তাকে বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বেড না থাকায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরশু দিন রাতে মিলনের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ হুগলি জেলার সংসদ লকেট চ্যাটার্জি নেতৃত্বে বিজেপির এক দল নেতা আজ মিলনের বাড়িতে আসে এসে মিলনের মা-বাবাকে আশ্বাস দেয় এবং সিবিআই তদন্তের দাবি জানিয়ে যায়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অসিত মুখার্জী বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগসাজস নেই।
Related Articles
জেলেদের জালে আটকে যাওয়া মেছো বককে উদ্ধার চন্দনের।
হুগলি, ২৪ ডিসেম্বর:- শীতের সকাল আজ ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন একদম যবুথবু প্রকৃতি। এই শীতের সকালে ই নিজের পেটের তগিদে খাবার জোগাড় করতে এসে একটি মেছো বক আটকে যায় পাতা জালে। ছটফট করতে থাকে। তারপর খবর যায় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংয়ের কাছে। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন এবং এই শীতের সকালে নেমে পড়েন পুকুরের ঠান্ডা […]
সাতসকালে হাওড়ায় স্কুলবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। জখম পড়ুয়া সহ বেশ কয়েকজন।
হাওড়া,৬ ফেব্রুয়ারি:- আজ সকাল সাড়ে আটটা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোড এবং বাইপাস ক্রসিংয়ে স্কুল বাস ও পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০-১২ জন আহত হয়। আহতদের মধ্যে একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে বলে জানা গেছে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। স্কুল বাসের নিচে […]
যশ-এর ক্ষয়ক্ষতি ছুঁয়ে যেতে পারে আম্ফানকে।
কলকাতা , ২৬ মে:- গত বছর সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফানে রাজ্যে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছিল। সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত হানা সেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে মোট পরিমাণ রাজ্য সরকারের হিসাবে ছিল এক লক্ষ কোটি টাকা। একবছর পর ফের এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে রাজ্যে। এবার ঝড়ের সরাসরি প্রকোপ থেকে বাঁচলেও প্রবল জলোচ্ছাসে বাণভাষী হয়েছে রাজ্যের একাধিক জেলা। প্রণাহানি না হলেও […]







