এই মুহূর্তে খেলাধুলা

টিম ইন্ডিয়ার জন্য সুখবর ! সরকারি ছাড়পত্রও এল অস্ট্রেলিয়া থেকে

স্পোর্টস ডেস্ক , ২২ অক্টোবর:- আইপিএল শেষ হতেই শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। ভারতীয় এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল শেষ করে পৌঁছে যাবেন ক্যাঙারুদের দেশে। সেখানে তাঁরা কোয়রান্টিনে থাকবেন ১৪ দিন। কোয়রান্টিনে থাকা অবস্থাতেও অনুশীলন করতে পারবেন কোহলি-রোহিতরা। ভারতীয় ক্রিকেটারদের দুশ্চিন্তা কমিয়ে এ কথা জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি সিরিজের জন্য এল অস্ট্রেলিয়ার তরফে সরকারি ছাড়পত্রও। এক দিনের সিরিজের প্রথম ম্যাচ ২৭ নভেম্বর। পরের এক দিনের ম্যাচও সেখানে হওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলীয় বোর্ড। সেটি হবে ২৯ নভেম্বর। তিন ম্যাচের এক দিনের সিরিজের শেষ ম্যাচ হবে ওভালের ক্যানবেরায় ১ ডিসেম্বর। সেখানেই শুরু হবে টি২০ সিরিজ ৪ ডিসেম্বর। দুই দলকে তার পর আবার চলে আসতে হবে সিডনিতে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য।