কলকাতা , ২২ অক্টোবর:- রাজ্য সরকার কেন্দ্রের কাছে গ্রামীণ অঞ্চলের জন্য সাশ্রয়ী এবং স্বল্প খরচে বিশেষ প্রযুক্তি উদ্ভাবনে জোর দেওয়ার আর্জি জানিয়েছে। জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন নীতি দুই হাজার কুড়ি প্রস্তুতি বিষয় কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এই আর্জি জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রকল্পভিত্তিক আর্থিক অনুদানের পরিবর্তে সম্ভাবনাময় গবেষণা চিহ্নিতকরণ এবং তার সফল বাণিজ্যিকীকরণের কাজে ব্যবহারের জন্য রাজ্যগুলির হাতে আরো বেশি করে নিঃশর্ত তহবিল দেওয়ার আবেদন ও জানান তিনি। পাশাপাশি বিজ্ঞান,প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রাপ্য অনুদান ও বকেয়া থাকা বিভিন্ন প্রকল্পের অনুমোদন দ্রুত ছেড়ে দেওয়ার আর্জি জানানো হয়। দপ্তরের অতিরিক্ত সচিব অনিল ভার্মা বৈঠকে অংশ নিয়েছিলেন।
Related Articles
যুব কংগ্রেসের আইন অমান্য হাওড়ায়।
হাওড়া , ১৪ অক্টোবর:- বেকার ও পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে হাওড়ায় আইন অমান্য কর্মসূচি নেয় হাওড়া জেলা যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের কর্মীরা প্রথমে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হন। পরে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে যুব কংগ্রেসের কর্মীদের ধাক্কাধাক্কি […]
আইন না মানলে সুশাসন সম্ভব নয় – রাজ্যপাল ।
কলকাতা , ১৬ ডিসেম্বর:- রাজ্যপাল জগদীপ ধনখর ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন না মানলে সুশাসন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশের ক্ষমতার অপব্যবহার চলছে। গণতন্ত্রকে আঘাত করার কাজ চলছে। অন্য রাজ্যের পরিস্থিতি এখানকার মতো নয়। রাজ্যে আইনের শাসন মানা হচ্ছে না। […]
রণে ভঙ্গ দিলেন বিধায়ক অসিত মজুমদার
হুগলি, ৩ আগস্ট:- রচনার নামে আর নালিশ না,ভাই বোনের মত কাজ করবেন অসিত। তার কথায় সাংসদ দুঃখ পেয়ে থাকলে বিধায়ক দুঃখিত অনুতপ্ত। ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতিও দিলেন। চুঁচুড়া বানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তেরী নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সাংসদ রচনার […]




