কলকাতা , ১৬ ডিসেম্বর:- রাজ্যপাল জগদীপ ধনখর ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন না মানলে সুশাসন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশের ক্ষমতার অপব্যবহার চলছে। গণতন্ত্রকে আঘাত করার কাজ চলছে। অন্য রাজ্যের পরিস্থিতি এখানকার মতো নয়। রাজ্যে আইনের শাসন মানা হচ্ছে না। তবে বারবার আইন ভাঙ্গার প্রবণতা বরদাশ্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতাদের রাজ্যপাল কে সরাসরি রাজনীতিতে নামার পরামর্শ প্রসংগে তিনি বলেন,তার রাজনীতি থেকে কিছু পাওয়ার নেই। তবে তার কোনো ত্রুটি থাকলে তিনি তা সংশোধনের প্রস্তুত বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। আগামী বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ নেবেন বলেও তিনি জানান। রাজ্যপাল বলেন রাজ্যের মন্ত্রী রা তার বিরুদ্ধে যে ভাষায় কথা বলছেন, তা আপত্তিকর।আধিকারিকরা তার প্রশ্নের জবাব দিচ্ছেন না, এটা তিনি মানতে পারছেন না।
Related Articles
ISF প্রার্থীর সমর্থনে বাঁকুড়ার সারেঙ্গায় আব্বাস সিদ্দিকীর জনসভা।
বাঁকুড়া , ১৯ মার্চ:- বাঁকুড়ার সারেঙ্গায় ISF প্রার্থীর সমর্থনে সারেঙ্গা মিশন মাঠে জনসভায় যোগ দিয়ে পীরযাদা আব্বাস সিদ্দিকী পুলিশ প্রশাসনকে এক দিকে দিলেন নিরপেক্ষ হওয়ার বার্তা অন্যদিকে সরকারে এলে বছরে ৫০ থেকে ৬০ দিন ছুটির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন। একই সাথে স্মরণ করালেন অমিতাভ মালিকের নির্মম স্মৃতি। অন্য দিকে শাসকদলের ভোটের আগে ট্যাব […]
খাদ্যশস্য পাওয়ার পাশাপাশি এবার ব্যাংক লেনদেন করা যাবে রেশন দোকান থেকে।
কলকাতা, ৯ এপ্রিল:- খাদ্যশস্য পাওয়ার পাশাপাশি রেশন দোকান থেকে এবার ব্যাঙ্ক লেনদেনও করা যাবে। কেন্দ্রীয় সরকার রেশন দোকানকে ‘কমন সার্ভিস সেন্টার’ হিসেবে চিহ্নিত করে সেখানকার কর্মীদের ‘ব্যাঙ্ক মিত্র’ রূপে নিয়োগ করার স্বীকৃতি দিয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যগুলিতে দ্রুত নতুন এই ব্যবস্থা চালু করতে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়ে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফে […]
শিক্ষামূলক ভ্রমণ পাড়ার রাতের জলসায় পরিণত হলো ! “দো ঘুট” আর “নাগিন” ডান্সে উদ্দাম নেচে হাওড়ার স্কুলের শিক্ষক শিক্ষিকারা রীতিমতো এখন ভাইরাল।
হাওড়া, ৫ আগস্ট:- শিক্ষামূলক ভ্রমণ নাকি পাড়ায় কোনও রাতের জলসা ! দেখে বোঝার উপায় নেই। “দো ঘুট” আর “নাগিন” ডান্সে উদ্দাম নেচে হাওড়ার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। তবে, ওই ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি সংবাদমাধ্যম। সোস্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাসের মধ্যেই হিন্দি চটুল গানে ছাত্রদের নিয়ে […]










