হাওড়া , ২১ অক্টোবর:- ১৪ ফেব্রুয়ারি ২০১৯। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে পুলওয়ামার অবন্তিপুরাতে জঙ্গি হামলায় ৪৯ জন জওয়ান শহীদ হয়েছিলেন। হাওড়ার বাউড়িয়ার বাবলু সাঁতরা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি সিআরপিএফের ৩৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। আজ বুধবার মহাপঞ্চমীর সন্ধ্যায় বাবলু সাঁতরা সহ দেশের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাল হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রামকৃষ্ণপুর লেনের এই পুজোর এবার ৭৪তম বর্ষের উদ্বোধনে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বীর শহীদ বাবলু সাঁতরার মা বনমালাদেবীকে এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সম্মান জানানো হয়। বনমালাদেবী এদিন প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির তরফে মোহন বসু, অয়ন বন্দ্যোপাধ্যায়, আইএফএ এর সহ সভাপতি শ্যামল মিত্র সহ অন্যান্য বিশিষ্টরা।
Related Articles
দুটি বাসের রেষারেষি, ক্ষুব্ধ যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালালেন বাসে।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির প্রতিবাদে যাত্রীরা ভাঙচুর চালালেন একটি বাসে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রের খবর, হাওড়া থেকে আমতার ঝিকিরা এবং উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট রুটের দুটি বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়। রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে দুটি বাসের মধ্যে […]
রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে।
কলকাতা , ৩০ অক্টোবর:- রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় ৫০ লাখ ছুয়েছে। কৃষিদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ ৮৮ হাজার কৃষক এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। কৃষকবন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে ২ হাজার থেকে ৫ হাজার টাকা […]
প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে এক যুবককে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।
সুদীপ দাস , ১৩ জুন:- প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে এক যুবককে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত হুগলির নারায়নপুরে। ওই এলাকার বাসিন্দা ইন্দ্রনীল সরকারের বক্তব্য শুক্রবার দুপুরে পুরসভার বর্জ্য ফেলার বালতি দেওয়াকে কেন্দ্র করে দূর্গা সরকারের সাথে প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের মৌসুমি সাহার সাথে বচসা হয়। অভিযোগ মৌসুমি সাহা সহ তাঁর দলবল […]





