হুগলি , ২১ অক্টোবর:- শ্রীরামপুরের জলকল মাঠ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রমেশ দাস। ধৃতকে জেরা করে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেলো পুলিশ। গত পরশু রাতে কলকাতা পুলিশের এসটিএফ সাউথ পোর্ট থানার স্ট্যান্ড রোড থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদের কাছ থেকে ৮ টি দেশি ওয়ান সাটার বন্দুক উদ্ধার হয়। শ্রীরামপুর জলকল এলাকায় এক দুষ্কৃতী কে ধরে জেরা করার পরই সুজাতের বাড়ির অস্ত্র কারখানা হদিশ পায় শ্রীরামপুর থানা। তার বাড়িতে হানা দিয়ে শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার করে অস্ত্র সহ তৈরিরও সরঞ্জাম।সুজাত গোস্বামীর বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে। পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার সুজাত গোস্বামীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কার্তুজ, ম্যাগাজিন ও অস্ত্র।
Related Articles
পুরভোটের আগে বিজেপির সংগঠনে ভাঙ্গন আরামবাগে।
আরামবাগ, ৩০ জানুয়ারি:- হুগলির আরামবাগে পৌর ভোটের আগে বিজেপির সাংগঠনে ভাঙ্গন। প্রায় ৪২ জন সক্রিয় কর্মী বিজেপি থেকে তৃনমুল যোগদান। এদিন আরামবাগ ব্লক তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃনমুল নেতৃত্ব। এরপর সাংবাদিক বৈঠকের মাধ্যমে ৪২ টি বিজেপি পরিবারের সদস্যদের হাতে তৃনমুলের দলীয় পতাকা তুলে দেয় তৃনমুল নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক […]
হরিদ্দার থেকে কৃষ্ণনগরে পৌঁছালো ১১৫০ জন যাত্রী নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন।
নদীয়া,১৯ মে:- কিছু মানুষ অপেক্ষায় ছিলেন প্রয়োজনে দের বাড়ি ফেরার, অন্যদিকে বেশ কিছু সংখ্যক মানুষ আতঙ্কে ছিলেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। নদীয়ার কৃষ্ণনগর এলো পরিযায়ী শ্রমিক ট্রেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে হরিদ্দার থেকে ট্রেন আসে। পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাটো। নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় সমগ্র স্টেশন। স্টেশনের আশে পাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। যাত্রীদের […]
কেন্দ্রের মাওবাদী বৈঠকে মুখ্যসচিব।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লিতে বিজ্ঞান ভবনে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। পশ্চিমবঙ্গ, বিহার সহ ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা সেখানে আমন্ত্রিত। তাই আগাম কর্মসূচী থাকায় দিল্লি যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন মুখ্যসচিব […]








