সুদীপ দাস , ২১ অক্টোবর:- করোনার গ্রাসে এবার চুঁচুড়ার অন্তারবাগানের পুজো। দিন দিন রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যার ফলে মহামান্য হাইকোর্টে পুজো মণ্ডপে লকডাউনের নির্দেশ দিয়েছেন। তবে পুজো শুরুর আগেই এলাকার একই বাড়ির ৫ ব্যক্তি করোনা আক্রান্ত হাওয়ায় মূর্তি পূজা বন্ধ করে ঘট পুজোর সিদ্ধান্ত নিল ১৭ বছরে পদার্পণ কারী চুঁচুড়ার অন্তারবাগান মহিলা দ্বারা পরিচালিত পূজা কমিটি। অন্যান্য বছরের মতো এ বছরও মাতৃমূর্তি, প্যান্ডেল, স্যানিটাইজার ট্যানেলের অর্ডারও দেওয়া হয়ে গেছিল। তবে এলাকায় বেশকিছু সত্তরোর্ধ্ব বয়স্ক এবং শিশু রয়েছে। তাদের কথা চিন্তা করেই পুজো কমিটির সদস্যরা এবছর মূর্তি নয় ঘট পুজোর সিদ্ধান্ত নিল। তবে মাতৃমূর্তির অর্ডার দিয়ে দেওয়ায় সেই মূর্তি তৈরি হয়েগেছিল। তাই মৃৎশিল্পীকে জানিয়ে দেওয়া হয়েছে তারা এবছর আর ঠাকুর মণ্ডপে আনবে না। সেই কুমোরটুলিতে গিয়ে তাদের ব্রাহ্মণ মূর্তি পূজা করবে পুজোর কটাদিন। তারপর সেখান থেকেই মাতৃ মূর্তিটিকে নিরঞ্জনের ব্যবস্থা করা হবে।
Related Articles
পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেলো পৌর-কর্মী !
সুদীপ দাস, ২৯ আগস্ট:- রহস্যজনকভাবে নিখোঁজ হলেন হুগলী-চুঁচুড়া পৌরসভার এক স্থায়ী সাফাই কর্মী। নিখোঁজ ব্যাক্তির নাম তপন সাঁতরা(৫৮)। বাড়ি চুঁচুড়ার ঋষিকেশল্লীতে বিবেকানন্দ রোডের পাশে। গত শুক্রবার দুপুরে চুঁচুড়া ফুলপুকুর এলাকার একটি ক্লাবে পিকনিকের আয়োজন করে হুগলী-চুঁচুড়া পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। দুপুর ১২টা নাগাদ তপনবাবুর ছেলে বাইকে চাপিয়ে সেখানে পৌঁছে দিয়ে আসে। কিন্তু বিকেলের দিকে […]
কমিশনের জারি করা নিষেধাজ্ঞা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন।
কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন। সেখানে হাসপাতালে গিয়ে তিনি ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম আহতদের দেখতে যাবেন বল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য গত শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু […]
SFI DYFI এর এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র পাঁচলা।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের মৃত্যু ঘটনার উত্তেজনা আজও অব্যাহত। যত সময় গড়াচ্ছে ততই উত্তেজনা চরম আকার নিচ্ছে। শনিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিভিন্ন সংগঠন। এদিন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মীরা। তাঁরা মিছিল করে এসপি অফিসের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে শ্লোগান তোলেন। আনিসের মৃত্যুর ঘটনায় […]







