স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- ভারতীয় খেলোয়াড়দের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ছ’জন বিদেশির কথা ঘোষণা করা হয়ে গিয়েছে। বাকি এক বিদেশি। কানাঘুষো খবর, চুক্তি নাকি সারা হয়ে গিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। মোট ২২ জনের দল প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, নতুন দল জানানোর পাশে কাদের এবার বাদ দিয়ে দেওয়া হল, তারও একটা তালিকা প্রকাশ্যে এসেছে। আগে সই করানো মোট ১৫ জন ফুটবলারের নাম ওই তালিকায় নেই। তাঁদের নতুন দল খুঁজে নিতে বলা হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, নতুন দল না পেলে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে ঠাঁই পাবেন তাঁরা। ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেগোলরক্ষক: দেবজিৎ, শংকর রায়, রফিক আলি সর্দার, মির্শাদ। ডিফেন্ডার: অভিষেক আম্বেদকর, সামাদ আলি মল্লিক, গুরতেজ , নারায়ণ দাস, চুলোভা, মহম্মদ ইরশাদ, রেহন সিং, ও রানা ঘরামি। মাঝমাঠ: শেহনাজ সিং, বিকাশ জাইরু, লিংডো, ইয়ুমনাম গোপী, আঙসুয়ানা, সুরচন্দ্র সিং, মহঃ রফিক ও লোকেন মিতেই। ফরোয়ার্ড: জেজে ও বলবন্ত সিং। যাঁরা বাদ পড়েছেন: কোলাডো, ওমিদ সিং, মিলন সিং, গিরিক খোসলা, বিকাশ সাইনি, প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, ব্র্যান্ডন, ভিনিথ, রিনো অ্যান্টো, গুরুং, কেভিন লোবো, কিগান পেরেরা, লালরিনডিকা রালতে, হাওকিপ।
Related Articles
এবার খেলরত্নেও হিটম্যান !
স্পোর্টস ডেস্ক , ১৮ আগস্ট:- লকডাউনের মাঝেই তাঁর নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করেছিল বিসিসিআই। এবার মঙ্গলবার খেলরত্ন, অর্জুন-সহ ক্রীড়াক্ষেত্রে অন্যান্য সম্মানের জন্য তারকাদের বাছাই করতে বৈঠকে বসে স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি। সেই বৈঠক শেষে খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিতকে বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মার পাশাপাশি এবছর […]
বিরাট ব্যর্থতা ! জিতেও চরম সমালোচনার মুখে আরসিবি অধিনায়ক
স্পোর্টস ডেস্ক, ২৯ সেপ্টেম্বর:- আইপিএলে তৃতীয় ম্যাচ খেলা হয়ে গেলেও বিরাটের ব্যাটে ফ্লপ-শো চলছেই। প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ১৪, দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেনের বিরুদ্ধে ১ রানের পর দুবাইয়ে সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৩ রানে ফিরলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, দুই ওপেনার শুরুটা দারুণ করার পর ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে নেমে মূল্যাবন ১১টি বল খরচ […]
আজ গড়াবে না রথের চাকা। হাওড়ার রায়বাড়ির জগন্নাথদেবের পুজোর আয়োজন এবার রথেই।
হাওড়া, ১২ জুলাই:- হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে প্রতিদিনই নিয়ম মেনে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। আর প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে ওলাবিবিতলার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন মানুষ। তবে গত বছর থেকেই করোনা পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধের জেরে সেই নিয়মে ছেদ পড়েছে। তাই […]








