কলকাতা , ২১ অক্টোবর:- হাইকোর্টের নির্দেশ মতো পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দিল সল্টলেক বিজে ব্লক পুজো কমিটি। সল্টলেকের বিজে ব্লকের পুজো এবার জমিদার বাড়ির নাট মন্দিরের আদলে করা হয়েছে। এবার ৩৭ বছরে পড়ল বিজে ব্লকের পুজো। সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই পুজোর তোড়জোড় করা হচ্ছিল এমনটাই জানান পুজো উদ্যোক্তারা। মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক দূরত্ব থাকে সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা করা হয়েছে। গতকাল হাইকোর্টের নির্দেশিকা দেওয়ার পর আজ সকাল থেকে সল্টলেক বিজে ব্লক পুজো কর্তারা পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যাতে কোনো ভাবেই দর্শনার্থীরা পুজো মন্ডপে প্রবেশ করতে না পারে তার জন্য নজরদারির ব্যবস্থাও করেছে। তবে দূর থেকে প্রতিমা দর্শন করতে পারবে দর্শনার্থীরা সেভাবেই এবার মন্ডপ তৈরি করা হয়েছে।
Related Articles
সরস্বতী পূজাতে কঠোর শাস্তির ফতোয়া বজরং দলের।
হুগলি , ১৬ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইস ডে আমাদের কালচার নষ্ট করছে। এই মর্মে পোষ্টার পড়লো কোন্নগর উত্তরপাড়ায়। এবার সরস্বতী পূজাতে একসাথে যুবক যুবতীকে ঘুরতে দেখলে কঠোর শাস্তির ফতোয়া বজরং দলের। উত্তরপাড়া দোলতলা গঙ্গার ঘাট সহ কোন্নগর এলকায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়লো। Post Views: 287
ছেলেকে পাশবিক অত্যাচার বাবার, নিজে ও মাকে বাঁচানোর তাগিদে আরোগ্যর দ্বারস্থ কিশোর।
সুদীপ দাস, ৮ আগস্ট:- তথাকথিত নেশাভাঙ বলতে যা বোঝায় তা করে না সে। তবে অন্য এক নেশা তাঁর আছে। বৌ-ছেলেকে মারার নেশা! শুনে অনেকেই হয়তো ভ্রু-কোঁচকাবেন। কিন্তু আদতে এটাই সত্যি। বাবার পাশবিক অত্যাচারে চারদিন ধরে ঘরছাড়া থাকার পর অবশেষে এক সহপাঠীর সহযোগীতায় চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর দ্বারস্থ হল ১৪বছরের কিশোর। কিশোর বয়ান শুনলে যে কেউ […]
জাঁকিয়ে শীত পড়লেও , শীতের পোশাক বিক্রিতে ভাটা চলছে ব্যাবসায়ীদের।
হুগলি,৩০ ডিসেম্বর:- উত্তরের হাওয়ার দাপটে টানা কয়েকদিন ধরে জাঁকিয়ে পড়েছে শীত। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা বাঙালীর। আর এই শীতের কথা মাথায় রেখে বস্ত্র বিপনীর দোকানদারেরা শীতবস্ত্র তোলা শুরু করে দিয়েছেন। উদ্দেশ্য শীতের পোষাক বিক্রি করে একটু লাভের মুখ দেখা। সেইমত চুঁচুড়ার প্রানকেন্দ্র ঘড়ির মোড় সংলগ্ন দোকান গুলি এখন শীতবস্ত্রে ঠাসা। সোয়েটার, […]




