উঃ২৪পরগনা , ২১ অক্টোবর:- হিঙ্গলগঞ্জ যাবার পথে বাসন্তী হাইওয়েতে মিনাখা থানার বালির হাটে অর্জুন সিং এর কনভয় দুর্ঘটনাগ্রস্ত। গুরুতর জখম তিন কমান্ডো এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির পেছনের চাকা বাস্ট করে রাস্তার পাশে পুকুর উল্টে যায়। সেই গাড়িতে তখন অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীরা ছিলেন। তাদের মাথায় হাতে পায়ে চোট আছে তাদেরকে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাংসদ সৌমিত্র খাঁ, ডাক্তার সুভাষ সরকার। স্থানীয় মানুষ ও পথচলতি মানুষরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
Related Articles
ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ফের হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। আটক এক যাত্রী। বুধবার হাওড়া স্টেশনে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নগদে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে আরপিএফ। এদিন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার হয়। টাকার ব্যাপারে কোনও সদুত্তর না মেলায় সঙ্গে সঙ্গেই আটক করা হয় ওই যাত্রীকে। […]
কাউন্সিলার এর মৃত্যুতে গাড়ির গতিকেই দায়ী ফরেন্সিকের , ময়নাতদন্তের পর দুই ভাই এর দেহ তুলে দিলো পরিবারের হাতে।
হুগলি,১৭ ফেব্রুয়ারি:- পথ দুর্ঘটনায় মৃত্যু বারাসাতের তৃণমূল কাউন্সিলর ও তার ভাই l গতকাল রাতের এই ঘটনা চন্ডীতলা এলাকায় l মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে আসা হলl হাসপাতালে আছেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ ও অন্যান্য তৃণমূলের নেতৃত্ব l পাশাপাশি গতকাল রাতের এই ঘটনা চন্ডীতলা এলাকায়l দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়িটির পরীক্ষা করতে এলেন ফরেনসিক বিশেষজ্ঞl l […]
ফলোআন বাঁচালেও বিপাকে ক্যারিবিয়ানরা ।
স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- প্রথম টেস্টে হারের পর ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৬৯ রানের বিশাল রানের বোঝা ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে চাপিয়ে সিরিজে সমতা ফেরানোর অপেক্ষায় ছিল রুট বাহিনী। কিন্তু বৃষ্টির কারণে তৃতীয়দিন ওল্ড ট্র্যাফোর্ডে একটিও বল না গড়ানোয় হোল্ডার বাহিনীর ব্যাপক সুবিধে হল বলেই মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চতুর্থদিনের […]




