শিলিগুড়ি, ১৬ জানুয়ারি:- গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকায় এক্সাইজ ডিপার্টমেন্ট ও বিধাননগর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। এরপর কালুজোত,শৈলেনজোত,পাওয়ার হাউস মুন্ডা বস্তি,রুইদাশা এলাকা থেকে প্রচুর পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী নষ্ট করে। এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম প্রকাশ কর্মকার(১৯)। সে তেলাংঙ্গামনি এলাকার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে প্রায় ১০০০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে। এবং ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এর আরও জানা গিয়েছে যে চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
Related Articles
সরকারের বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৪ জুলাই:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। পুলিশ, স্বাস্থ্য দফতর ও কর্মিবর্গ দফতরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকের শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে যে কলকাতা পুলিশে নতুন আড়াই হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পুলিশের নিয়োগ বোর্ডের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই […]
চন্দননগর পুলিশ কমিশনারের লেখা বই প্রকাশিত হলো কলকাতা বইমেলায়।
কলকাতা,২৯ জানুয়ারি:- চন্দননগর পুলিশ কমিশনারের লেখা বই প্রকাশিত হলো কলকাতা বইমেলায়।মঙ্গলবার থেকে শুরু হলো ৪৪ তম কলকাতা বইমেলা।এবারে মেলার থিম রাশিয়া।বইমেলার উদ্বোধনের দিন প্রকাশিত হলো হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের লেখা বই “উত্তরণ”। বইটি প্রকাশ পায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত থেকে। কলকাতা বইমেলার আনন্দ পাবলিশার্স এর স্টলে পাওয়া যাচ্ছে পুলিশ কমিশনারের […]
দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে -রাজ্যপাল।
উঃ২৪পরগনা , ১৫ আগস্ট:- স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যোগ্যে অংশ নেন । করোনা জনিত পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয় । এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু , […]







