কলকাতা , ১৬ অক্টোবর:- আদিবাসী সম্প্রদায়ের পুরোহিতদের অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার দ্বিতীয় দফার পুরোহিত ভাতার তালিকা তৈরির কাজ শুরু করেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সনাতনী পুরোহিতদের নাম তালিকাভুক্ত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দফার তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাঁদের ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।তাই দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের জন্য ভাতা ঘোষণা করে ছিলেন। সরকারের পুরোহিত ভাতার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। সেখানে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয়, পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে দেওয়া হবে, তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে।
Related Articles
হাওড়ায় গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠলে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
হাওড়া, ২০ অক্টোবর:- হাওড়ায় গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠলে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানালেন অরূপ রায়। বুধবার সকালে হাওড়ায় পূর্ব ভারতের সবচেয়ে আধুনিক গার্মেন্ট ট্রেডিং হাব ‘কোণা হাওড়া হাট’ এর প্রকল্পের কাজের সূচনা করে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, ‘কোণা হাওড়া হাট’ এর আজ থেকে প্রোজেক্টের কাজ শুরু হলো। আগামী দিনে […]
মুখ্যমন্ত্রীর কথাতেই সীলমোহর পাহাড়ে, মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন।
কলকাতা, ২৯ জুন:- একদশক পর গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা জিটিএ’র ভোট হল পাহাড়ে। তাই পাহাড়ের মানুষের জনাদেশ জানতে তীব্র কৌতুহল তৈরি হয়েছিল জনমানসে। ভোটের ফল প্রকাশের পর দেখা গেল পাহাড়ের মানুষ ভোট দিয়েছেন উন্নয়ন আর গণতন্ত্রের পক্ষেই। বিচ্ছিন্নতাবাদীদের কোনও স্থান সেখানে নেই মুখ্যমন্ত্রীর একাধিক বার বলা সেই কথাতেই শিলমোহর পড়ল পাহাড়ের জনাদেশে। তৃণমূলের সঙ্গে অলিখিত […]
ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে পালিত হবে সারাদেশে একদিন, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ আগস্ট:- কন্যাশ্রী দিবস সারা দেশে এক দিন ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে হিসাবে পালিত হবে। কন্যাশ্রী দিবসের একদশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সোমবার এই প্রত্যয় ব্যাক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কন্যাশ্রী দিবসে কলকাতার ধনধান্য অডিটরিয়ামে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই এদিন মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ কন্যাশ্রী একটি […]







