কলকাতা , ১৬ অক্টোবর:- আদিবাসী সম্প্রদায়ের পুরোহিতদের অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার দ্বিতীয় দফার পুরোহিত ভাতার তালিকা তৈরির কাজ শুরু করেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সনাতনী পুরোহিতদের নাম তালিকাভুক্ত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দফার তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাঁদের ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।তাই দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের জন্য ভাতা ঘোষণা করে ছিলেন। সরকারের পুরোহিত ভাতার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। সেখানে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয়, পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে দেওয়া হবে, তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে।
Related Articles
যেদিন বিজেপি সরকারে আসবে , প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত ফলস্ কেস তুলে নেবে – দিলীপ ঘোষ।
সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- যেদিন বিজেপি সরকারে আসবে, সেদিন ১ম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত ফলস্ কেস তুলে নেব। শুধু বিজেপি নয়, সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধেও যে কেস হয়েছে তা তুলে নেব, আর ছোট তৃণমূল নেতাদের আটকে রাখার জন্য কেস দেওয়া হয়েছে তাও তুলে নেব। আজ হুগলির চাঁপদানীতে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন শ্রীরামপুর […]
মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিশেষ বিল আসতে চলেছে বিধানসভায়।
কলকাতা, ২ নভেম্বর:- ‘মহিলাদের ক্ষমতায়ন’ নিয়ে একটি বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়। দীপাবলি ভাই ফোঁটার ছুটির পর সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সেদিনই এই প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে জানা গিয়েছে। পেশাদার জগত হোক বা রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলারা। তবে সমাজে তাঁদের অবদানকে কুর্নিশ জানাতে সংসদীয় […]
গোলাবাড়িতে চেয়ার ফ্যাক্টরিতে আগুন। প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা।
হাওড়া, ২৮ মে:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি চেয়ার তৈরীর কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর না থাকলেও ক্ষয়ক্ষতি হয় যথেষ্ট। তবে কি থেকে আগুন লাগে তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। Post Views: 434








