হুগলি , ১৬ অক্টোবর:- দুই ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নালিকুল ১৬ নং রেল গেট এলাকায় গত মঙ্গলবার শেওড়াফুলি এবং রিষড়ার দুই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে পাঁচ ছিনতাই কারির একটি দল। দুই ব্যবসায়ী হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্বয়ং হরিপাল থানার পুলিশ আধিকারিক মধুসূদন ঘোষ তদন্তে নেমে পাঁচ ছিনতাইকারীকে বুধবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে তিন জনের বাড়ি ধনিয়াখালী থানা জয়হরিপুর এলাকায় এবং আর এক জনের বাড়ি দাদপুর থানা হারিট এলাকায়। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে দুজনকে জেল হেফাজত এবং তিন জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। তিনজনকে পুলিশি হেপজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
কম্পিউটার সেন্টারের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ওই সেন্টারের মালিকের বিরুদ্ধে
বাঁকুড়া, ৬ অক্টোবর:- কোতুলপর থানার অন্তরগত বামুনারি মোড়ের একটি কম্পিউটার সেন্টারের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ওই কম্পিউটার সেন্টারের মালিকের বিরুদ্ধে গতকাল ধর্ষিতা কোতুলপুর থানাতে লিখিত অভিযোগ করার পরই কোতুলপুর থানার পুলিশ তড়িঘড়ি ধর্ষক স্বদয় দে কে থানায় নিয়ে আসে উল্লেখ থাকে যে সীমা রায় নামে এক মহিলা বামুনারি মোড়ের কম্পিউটার সেন্টারে দীর্ঘ 4 – 5 […]
নগদ টাকা খরচের ক্ষেত্রে মেয়র ও চেয়ারম্যানদের হাত-পা বাঁধতে চলেছে নবান্ন।
কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার।এর আগেই রাজ্যের বিভিন্ন দফতরের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত দফতরের আয় ব্যয়ের ওপর প্রশাসনের শীর্ষ স্তর থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্যের ৭টি পুরনিগম এবং ১২১টি পুরসভার চেয়ারম্যানদের এবার নগদ টাকা খরচের ক্ষেত্রে ক্ষমতা […]
হাওড়ায় আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা।
হাওড়া, ২১ ডিসেম্বর:- তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তোলাকে কেন্দ্র করে হাওড়ায় আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লো। ঘটনার জেরে মোতায়েন করা হয় র্যাফ। জখম হন একাধিক জন। জানা গেছে, এদিন টিএমসিপি’র পতাকা তোলার সময় বাধা দেয় অপরপক্ষ। এই নিয়েই বচসা, ধাক্কাধাক্কি থেকে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে […]








