হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রিষড়ায় হয়ে গেল কবুডো শিবির। রিষড়ায় রঞ্জন মন্ডলের প্রশিক্ষণ শিবিরে হয়ে গেল এই কবুডো শিবির। কবুডোর ব্যাখ্যা দিতে গিয়ে কবুডো খেলোয়াড় অয়ন চক্রবর্তী বলেন কবুডো ও ক্যারাটে হচ্ছে প্রায় একই রকমের খেলা।ক্যারাটে যদি ভাই হয় তাহলে কবুডো হচ্ছে বোন। দুটো খেলাই সমসাময়িক।ক্যারাটে হচ্ছে খালি হাতের আর্ট আর কবুডো লাঠি দিয়ে একটা আর্ট। কিন্তু এখনকার দিনে কবুডো খেলা হারিয়ে যাচ্ছে খেলার জগৎ থেকে। তাই এই কবুডো খেলাকে মানুষের কাছে একটা আলাদা জায়গা করে দিতে রিষড়ায় হচ্ছে এই কবুডো শিবির। এই শিবিরে জাপান থেকে এসেছিলেন কবুডো চ্যাম্পিয়ন হানসি মাসানবু সাতো।
Related Articles
মোহনবাগানে খেলি তো , খিদিরপুরে যাবনা। হাওড়ায় বললেন প্রসূন।
হাওড়া , ২৮ জানুয়ারি:- “যার ইচ্ছে বিজেপিতে চলে যাক, যার ইচ্ছে বিজেপিতে জয়েন করুক। আমি মোহনবাগানে খেলি তো, খিদিরপুরে যাবনা। তৃণমূল কংগ্রেসই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামী মে মাসে মুখ্যমন্ত্রী হবেন। কাজের নিরিখে প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখছেন। যারা দল থেকে চলে গেছেন তাদের জন্য মানুষ বিরক্ত হয়ে গেছেন। যে যায় যাবে। এটা গণতান্ত্রিক দেশ। […]
সিসি ক্যামেরায় মুরে ফেলা হয়েছে চন্দননগর, তিনটে কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারী।
হুগলি, ৬ নভেম্বর:- বেলুন, পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ডিজিপি রাজীব কুমার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী প্রমুখ। একইসঙ্গে শিশুদের জন্যে ব্যাচ এবং ভলান্টিয়ার ব্যাচেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি এদিন অনুষ্ঠান […]
লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- রীতিমতো থিম করে মন্ডপে লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে। হাওড়ার জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন অভিনব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কর্মসূচি শুরু হয়েছে। বাঙালির দুর্গোৎসবে যেমন থিমের মন্ডপ দেখা যায় ঠিক তেমনই এখানে লক্ষ্মীর ভান্ডার তুলে ধরা হয়েছে বিশেষ থিমে। এতে আকর্ষণও বেড়েছে কয়েক […]










