বাঁকুড়া , ১৬ অক্টোবর:- ফের হাতির হানা, লোকালয়ে ঢুকে চালাল তান্ডব, 1 টি তাঁত সহ বাজারের কিছু দোকানের উপর। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামের ঘটনা। পূজোর মুখে হাতির হামলায় আতঙ্কে এলাকার মানুষ। উল্লেখ্য, গতকাল রাতে দলছুট একটি দাঁতাল আচমকাই হানা দেয় বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামে। দাঁতালের হানায় ফলের দোকান, মুড়ির দোকান মোবাইলের দোকান মুদিখানার দোকান আলুর গোডাউন সহ বীরসিংহ বাজারের মোট আটটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়। দাঁতাল ভেঙে ফেলে একটি তাঁত। পুজোর মুখে এই হাতির হানায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বন দফতর সূত্রে খবর, বৃহঃস্পতিবার রাতে বন কর্মী ও হুলা পার্টি একযোগে বাঁকুড়ার পাত্রসায়ের এলাকা থেকে সোনামুখীর দিকে হাতির দলকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার সময় দল থেকে একটি হাতি বেরিয়ে এসে ঢুকে পড়ে বীরসিংহ গ্রামে। হামলা চালায় একের পর এক বাড়িতে। গ্রামের কাপড় বোনার তাঁত রয়েছে সে গুলিতেও ভাংচুর চালায় বলে জানাগেছে।
Related Articles
এবার বিজেপিতে যোগ দিলেন হুগলির ত্রাস রমেশ মাহাতোর পুত্র শ্রী সুমিত মাহাতো।
হুগলি , ৮ মার্চ:- ভারতীয় জনতা পার্টিতে এবার যোগদান করলো কোন্নগর তথা হুগলির ত্রাস রমেশ মাহাতোর পুত্র শ্রী সুমিত মাহাতো। ভারতীয় জনতা পার্টির সাংসদ শ্রী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শ্রী সুমিত মাহাতো। তিনি বিজেপিতে যোগদান করেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বিরুদ্ধে। সুমিত মহাতো তিনি আগে তৃণমূল কংগ্রেসের যুবর কর্মী ছিলেন। সেখান […]
লকডাউনে টোলপ্লাজায় আটকে পড়া ট্রাকচালকদের দেওয়া হল ত্রাণ।
হাওড়া,৯ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় ভিন রাজ্য থেকে আসা বহু ট্রাকচালক আটকে পড়েছেন। দশ ফুটের কাঁটাতারের বেড়া দেখে এখন যেন মনে হচ্ছে সীমান্তের কোনও এলাকা। পঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রাকচালকরা এখানে আটকে পড়েছেন। হোটেল বন্ধ থাকায় খাওয়াদাওয়ার সমস্যা […]
করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠক আরামবাগ পৌরসভায়।
আরামবাগ, ১৬ মে:- রবিবার করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠক হলো আরামবাগ পৌরসভায়। আরামবাগ শহরে কড়া লকডাউন সফল করতে এই বৈঠক হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী,আরামবাগ মহকুমা প্রশাসনের এক জন আধিকারিক, আরামবাগ থানার এক পুলিশ অফিসার ও বাজার কমিটির সদস্যসহ অন্যান্য ব্যক্তি।জানা গিয়েছে লকডাউনের প্রথমদিন আরামবাগের বাজারগুলোতে ব্যাপক জমায়েত হয়।জমায়েত কমানো এবং […]








