কলকাতা , ১৫ অক্টোবর:- ষষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় দফার রিপোর্ট জমা পড়ল নবান্নে। সূত্রের খবর এই রিপোর্টে কমিশন পদোন্নতি, নিয়োগ পদ্ধতি, শূন্যপদ এবং বিভিন্ন পদের স্কেল পরিবর্তনের সুপারিশ করেছে। সম্প্রতি বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজ্য সরকারের কাছে এই রিপোর্ট জমা দিয়ে যান। জানা গেছে, দ্বিতীয় দফা রিপোর্টে কমিশনের গুরুত্বপূর্ন সুপারিশগুলি হলো, একই পদে কাজ করলে ভিন্ন ভিন্ন ক্যাডারের স্কেল ভিন্ন ভিন্ন হয়, এখনকার এই নিয়মে সমতা আনার প্রয়োজন রয়েছে। বিভিন্ন দপ্তরের একই কাজ যাঁরা করেন তাঁদের নিয়োগ পদ্ধতি একই রকম হওয়া প্রয়োজন। অনেক দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে। সেইসব শূন্যপদের দরকার আছে কিনা তাও খতিয়ে দেখার সুপারিশ করেছে কমিশন। যদি কোন দপ্তরে শূন্যপদের প্রয়োজন ফুরিয়ে থাকে, সেক্ষেত্রে ওই পদগুলি অন্য ভাবে ব্যবহার করা যায় কিনা তাও দেখার সুপারিশ করেছে কমিশন। উল্লেখ্য, ২০১৯ –এর নভেম্বরে ষষ্ঠ বেতন কমিশন প্রথম দফার রিপোর্ট জমা দিয়েছিল। যার ভিত্তিতে ২০২০–এর জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীরা বর্ধিত বেতন পাচ্ছেন।
Related Articles
পৌষ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো।
হুগলি,৫ ডিসেম্বর:- দুর্গাপুজোর ৯০ দিন পর, পৌষ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী আজ শনিবার থেকে শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো। প্রতি বছরের মত এইবছর অকাল বিশ্বকর্মা পুজোয় মেতেছে হুগলির বেগমপুর,ছোটোতাজপুর, দক্ষিণ খরসরাই ও মনিরামপুর গ্রামের মানুষজন। আজ থেকে চারদিনব্যাপী চলবে এই পুজো। পুজো কে ঘিরে বসেছে মেলা। গ্রামবাসীরা এদিন একত্রিত হয়ে সরস্বতী নদীর […]
অবৈধ নির্মাণ না ভাঙ্গার অভিযোগে পথ অবরোধ গ্রামবাসীদের।
হুগলি, ৭ ফেব্রুয়ারি:- প্রশাসনের বিরুদ্ধে অবৈধ নির্মান না ভাঙার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাটি পোলবা থানার সেইয়া মোড়ের। ওই এলাকার বাসিন্দা স্বপ্না ধারার বিরুদ্ধে নিকাশি নালা বন্ধ করে অবৈধ নির্মানের অভিযোগ তোলেন স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি হাই কোর্টের নির্দেশ থাকা সত্বেও ওই নির্মান ভেঙে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদেই আজ এগারোটার পর থেকে গ্রামবাসীরা চুঁচুড়া-তারকেশ্বর ১৭ […]
শ্রীরামপুরে দুর্গা পুজোর পরিকাঠামো খতিয়ে দেখতে পূজা মন্ডপগুলি ঘুরে দেখলেন পুলিশ কমিশনার।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- পুজোর দিন গুলিতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বারোয়ারী পুজো মণ্ডপ গুলিতে পুজোর পরিকাঠামো খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। মঙ্গলবার সকালে পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভির নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া ও শ্রীরামপুরের জনপ্রিয় বারোয়ারি মন্ডপ গুলি ঘুরে দেখেন। সঙ্গে ছিল অতিরিক্ত পুলিশ কমিশনার শুভতোষ সরকার, আনন্দ ও শ্রীরামপুরের আইসি দিব্যেন্দু দাস। পুলিশ […]








