কলকাতা , ১৫ অক্টোবর:- ষষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় দফার রিপোর্ট জমা পড়ল নবান্নে। সূত্রের খবর এই রিপোর্টে কমিশন পদোন্নতি, নিয়োগ পদ্ধতি, শূন্যপদ এবং বিভিন্ন পদের স্কেল পরিবর্তনের সুপারিশ করেছে। সম্প্রতি বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজ্য সরকারের কাছে এই রিপোর্ট জমা দিয়ে যান। জানা গেছে, দ্বিতীয় দফা রিপোর্টে কমিশনের গুরুত্বপূর্ন সুপারিশগুলি হলো, একই পদে কাজ করলে ভিন্ন ভিন্ন ক্যাডারের স্কেল ভিন্ন ভিন্ন হয়, এখনকার এই নিয়মে সমতা আনার প্রয়োজন রয়েছে। বিভিন্ন দপ্তরের একই কাজ যাঁরা করেন তাঁদের নিয়োগ পদ্ধতি একই রকম হওয়া প্রয়োজন। অনেক দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে। সেইসব শূন্যপদের দরকার আছে কিনা তাও খতিয়ে দেখার সুপারিশ করেছে কমিশন। যদি কোন দপ্তরে শূন্যপদের প্রয়োজন ফুরিয়ে থাকে, সেক্ষেত্রে ওই পদগুলি অন্য ভাবে ব্যবহার করা যায় কিনা তাও দেখার সুপারিশ করেছে কমিশন। উল্লেখ্য, ২০১৯ –এর নভেম্বরে ষষ্ঠ বেতন কমিশন প্রথম দফার রিপোর্ট জমা দিয়েছিল। যার ভিত্তিতে ২০২০–এর জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীরা বর্ধিত বেতন পাচ্ছেন।
Related Articles
ছাত্র-ছাত্রীদের ভালবাসায় স্কুল ছাড়তে পারলেন না প্রধান শিক্ষক, রয়ে গেলেন পুরানো স্কুলেই।
দ:২৪পরগনা,৩ মার্চ:- ছাত্র-ছাত্রীদের ভালবাসা জিতে নিল শিক্ষকের হৃদয়। কথা দিলেন কোথাও যাবেন না তিনি। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘীর মহব্বতনগরের। স্থানীয় সূত্রে খবর মহব্বত নগর কৈলাসপুর মিলন শিক্ষা সদনের প্রধান শিক্ষক বিপ্লব মন্ডল প্রায় ছয় মাস আগে এই স্কুলে যোগ দেন। হঠাৎই বেশ কিছুদিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজের […]
মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাংস ও ডিমের উৎপাদন বেড়েছে বাংলায়।
কলকাতা, ১৭ নভেম্বর:- সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ে প্রাণিজ প্রোটিনের অপরিহার্যতার কথা দেশে-বিদেশে স্বীকৃত।এদেশের মানুষকে সুলভে প্রাণিজ পুষ্টির যোগান দিতে বড় ভূমিকা নিয়েছে পোল্ট্রি মুরগির মাংস এবং ডিম।বাংলার বুকে আমজনতার খাওয়ার জন্য পর্যাপ্ত মুরগির যোগান ছিল না বাম জমানায়। পরিবর্তনের পরে সেই ঘাটতি মেটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন গঠন করেন। এক […]
শেওড়াফুলির গঙ্গায় হাত বাড়ালেই ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি , মাছ ধরার জন্য হুরোহুরি মানুষের।
হুগলি , ১২ মার্চ:- সূর্যদেব সবে মাত্র অস্তাচলে। হঠাৎ গঙ্গার ঘাটে হুড়োহুড়ি। একটা ঘাট ছেড়ে পাশের ঘাট। পাশের ঘাট ছেড়ে তারপাশের ঘাট। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামলেও গঙ্গার ঘাটে ঘাটে হঠাৎ ভীড় পুরুষ মহিলাদের। কেউ হাঁটু জলে নেমে পড়েছেন কেউ আবার খালি গায়ে কোমর পর্যন্ত ডুবিয়ে হাতড়ে বেড়াচ্ছেন জলের নীচে। কি হচ্ছে পাড়ে দাঁড়িয়ে কেউ […]








