হুগলী, ১৪ অক্টোবর:- হুগলীর বৈদ্যবাটী পৌরসভার ১৪ নং ওয়ার্ডের রাজার বাগান এলাকার পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করলো শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দরা মৃতদেহটি পুকুরে ভাসতে দেখে । খবর জানাজানি হতেই বহু মানুষ ভীড় করেন পুকুর পাড়ে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওয়ালস্ হাসপাতালে পাঠায়। মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। কি কারনে অস্বাভাবিক মৃত্যু তাও খতিয়ে দেখা হচ্ছে ।
Related Articles
বিশ্ব জল দিবসে পানীয় জলের গুরুত্ব বোঝাতেই উত্তরপাড়ায় ২৪ ঘন্টা জল পরিসেবা।
হুগলি, ২২ মার্চ:- আজ বিশ্ব জল দিবস। এই সারা পৃথিবীতে জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ এই দিনটি প্রতিবছর বার্ষিকভাবে উদযাপিত করার একটি দিন। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভায় এই ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) […]
চুঁচুড়ায় অসিত মজুমদারের সমর্থনে জয়া বচ্চন।
সুদীপ দাস , ৭ এপ্রিল:-কলকাতার পর এবার চুঁচুড়ায় বাংলার মেয়ের সমর্থনে বাংলার অরো এক মেয়ে। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে আজ চুঁচুড়ায় এলেন জয়া বচ্চন। এদিন দুপুর তিনটে তিরিশ নাগাদ সাহাগঞ্জ মাঠে উপস্থিত হন জয়া বচ্চন। মাঠে পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকদের জয়া জীর উদ্দেশ্যে আহ্বান বার্তায় মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। এরপরই […]
সরস্বতী পুজোর পরেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।
কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- সরস্বতী পুজোর পরেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার কারণ আগামী ১১ ই ও ১২ ই ফেব্রুয়ারি তামিলনাড়ু এবং ১৩ ই ও ১৪ ই ফেব্রুয়ারি কেরালা যাচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা দিল্লী ফিরবেন ১৫ ই ফেব্রুয়ারি। ১৬ ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কমিশন সূত্রে খবর তারপরেই […]




