কলকাতা , ১৩ অক্টোবর:- কোভিড সুরক্ষা বিধি মেনে পুজো আয়োজন ও করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করতে কলকাতা পুরসভা ও সিইএসসি এবছর ভিন্নভাবে শহরে দুর্গাপুজোর প্রতিযোগিতা কলকাতা ‘শ্রী’ আয়োজন করছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, কোভিড অতিমারীর আবহে এবার মন্ডপ, আলোকসজ্জার আতিশয্য, বিষয়বস্তুর বৈচিত্র, প্রতিমার রূপের উপর জোর না দিয়ে উদ্যোক্তারা কতটা স্বাস্থ্যবিধি মেনে পুজো করছেন, করোনা নিয়ে মানুষকে সচেতন করছেন, অনলাইনে বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের পুজো বাড়িতে থাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন সেই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। সেরা সমাজকল্যাণ পুজো, সেরা সুরক্ষিত পুজো, সেরা সমাজসতর্কীকরণ বার্তা, সেরা শিশুবান্ধব পুজো সহ মোট ১৩ টি বিভাগে সেরা পুজোগুলিকে এবছর পুরস্কৃত করা হবে। কলকাতা ‘শ্রী’ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক পুজো উদ্যোক্তারা kolkatashreekmc.inএই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
Related Articles
মহিলা ট্রেনি ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরজিকর মেডিকেলে।
কলকাতা, ৯ আগস্ট:- আজ শুক্রবার আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনকল ডিউটিতে ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই আরজিকরে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। রাত ২টো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে […]
লাগাতার বৃষ্টিতে কোজাগরী লক্ষ্মী পূজার ফলের বাজারে আগুন !
নদিয়া, ১৯ অক্টোবর:- লক্ষ্মী পুজোর প্রাক মুহূর্তে এবছর ফলের বাজার সরগরম। যারা সারাবছর সবজি, আলু ও ডিমের ব্যাবসায়ী তারাও বসেছেন ফলের পসরা সাজিয়ে। এবছর ফলের বাজার অন্যান্য বছরের তুলনায় ততটা ভালো নয়। বেশির ভাগ ফলেরই দাম বেড়েছে। তাছারা অনেক ব্যবসায়ী দাবি করলেন কভিড ১৯ এর প্রেক্ষাপটে সাধারণ মানুষের আর্থিক সমস্যায় ভুগছেন, কাজেই অনেকে কোনো রকমে […]
লিলুয়ায় দুষ্কৃতি তাণ্ডব।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- রবিবার সকালে হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া সি রোড এবং বামনগাছি ব্রিজে দুষ্কৃতী তাণ্ডব। ভাঙচুর গাড়ি। টোটো চালক এবং যাত্রীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় আতঙ্ক। পুরো ঘটনার তদন্ত নেমেছে লিলুয়া থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যদিও এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি থানায়। এলাকাবাসীদের অভিযোগ পুরনো শত্রুতা জেরে দুষ্কৃতীরা তান্ডব চালায়। […]






